এবারের IPL উদ্বোধনে মঞ্চ কাঁপাবেন কারা? তারকাদের নাম নিয়ে চর্চা! প্রস্তত ইডেন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

এবারের IPL উদ্বোধনে মঞ্চ কাঁপাবেন কারা? তারকাদের নাম নিয়ে চর্চা! প্রস্তত ইডেন

 


কলকাতা: শুরু হয়ে গিয়েছে আইপিএলের কাউন্টডাউন। ২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচ দিয়ে অষ্টাদশ পর্বের টুর্নামেন্টে ঢাকে কাঠি পড়বে। গতবার খেতাব জিতেছিল কেকেআর। তাই উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল— দুটোই হবে ইডেনে। সেই সঙ্গে থাকছে জমকালো উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান। অর্থাৎ কলকাতার ক্রিকেটপ্রেমীদের এবার পৌষমাস। এক টিকিটে ধন্ধুমার লড়াই দেখার পাশাপাশি থাকবে বলিউড তারকাদের জমজমাট পারফরম্যান্স। 

শোনা যাচ্ছে, আগামী শনিবার ইডেনে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন ঘরের ছেলে অরিজিৎ সিং। তেইশের বিশ্বকাপেও মোতেরায় তিনি মঞ্চ মাতিয়েছিলেন। ইডেনে প্রথমবার তাঁর পারফরম্যান্স দেখার জন্য ভক্তদের মধ্যে ব্যাকুলতা স্পষ্ট। সঙ্গে থাকছেন শ্রদ্ধা কাপুর ও বরুণ ধাওয়ান। স্বাভাবিকভাবেই উদ্বোধনী ম্যাচে টিকিটের চাহিদা তুঙ্গে। সেই সুযোগ কাজে লাগাচ্ছেন কেকেআর কর্তারা। এক ঝটকায় সর্বনিম্ন টিকিটের দাম বাড়িয়ে সাড়ে সাতশো থেকে ৯০০ টাকা করে দেওয়া হয়েছে। অন্য ব্লকের টিকিটের দামও বেড়েছে সমানতালে। তা নিয়ে কলকাতার ক্রিকেটপ্রেমীদের মধ্যে ক্ষোভ স্পষ্ট। 

উদ্বোধনী ম্যাচে গ্যালারিতে থাকার কথা কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খানের। ম্যাচের দিন সকালেই তিনি টিম হোটেলে পৌঁছে যাবেন বলে খবর। গতবার তাঁর ভূমিকা ছিল খুবই তাৎপর্যপূর্ণ। টিমকে তাতিয়ে তুলতে মাঠে অবতীর্ণ হয়েছিলেন। এবার শ্যুটিংয়ের কাজে ভীষণ ব্যস্ত কিং খান। ফলে সব ম্যাচে ইডেনে তিনি নাও আসতে পারেন। তাই প্রথম ম্যাচে মাঠে থেকে দলকে আগাম শুভেচ্ছা জানাতে পারেন ‘বাজিগর’। টুর্নামেন্টের শুরুতেই নাইটদের সামনে কঠিন লড়াই। প্রতিপক্ষ বিরাট কোহলিদের আরসিবি। অতীত পরিসংখ্যান দিয়ে এবারের বেঙ্গালুরুকে মাপতে গেলে ভুল হবে। পাতিদারের নেতৃত্বাধীন আরসিবি দলে দুর্দান্ত ভারসাম্য লক্ষণীয়।  ফলে কঠিন চ্যালেঞ্জ কেকেআরের সামনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন