৭০ শতাংশ ছাড়ে IPL টিকিট! লাগবে নাকি ‘অফার’? - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

৭০ শতাংশ ছাড়ে IPL টিকিট! লাগবে নাকি ‘অফার’?

 


কলকাতা: ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে আইপিএলের ১৮তম সংস্করণের ‘বোধন’ হবে। কাল, শনিবার উদ্বোধনী ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় মাথাচাড়া দিচ্ছে প্রতারকরা। ৭০ শতাংশ ছাড়ের বিনিময়ে টিকিট পাইয়ে দেওয়ার জন্য দেদার ফাঁদ পাতা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এমনই বিজ্ঞাপনে প্রলোভনের টোপ গিলে ১২ হাজার টাকা খোয়া গেল এক মহিলার। গিরিশ পার্ক থানা ও সেন্ট্রাল ডিভিশনের সাইবার সেলে লিখিত অভিযোগ করেছেন তিনি। তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সাইবার সেল। 

ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, গত ১৫ মার্চ আইপিএলের প্রথম ম্যাচের টিকিট খুঁজছিলেন ওই মহিলা। ইনস্টাগ্রামে একটি পেজে টিকিট বিক্রির বিজ্ঞাপন দেখতে পান তিনি। তাতে বলা হয় টিকিটের নির্ধারিত মূল্যের ৩০ শতাংশ দাম দিলেই টিকিট চলে যাবে ইমেল মারফত। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতারকদের একটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনলাইন পেমেন্ট করেন অভিযোগকারিণী। পেমেন্ট হওয়ার পরও টিকিট না আসায়, মহিলা বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। এরপরেই পুলিসের দ্বারস্থ হন তিনি। ইনস্টাগ্রাম পেজটি ব্লক করার জন্য কর্তৃপক্ষকে চিঠি দিচ্ছে পুলিস। ডিসি জানিয়েছেন, অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। লালবাজার সূত্রে খবর, আইপিএল শুরুর আগে শহরে বেটিং রুখতে সব থানাগুলিকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। কড়া নজরদারি চালাবে গোয়েন্দা বিভাগও।  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন