দিল্লি ক্যাপিটালস: এবারের IPL এই তরুণ ব্যাটসম্যানের কাছে অ্যাসিড টেস্ট - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

দিল্লি ক্যাপিটালস: এবারের IPL এই তরুণ ব্যাটসম্যানের কাছে অ্যাসিড টেস্ট

 



নয়াদিল্লি: করুণের অবস্থা সত্যিই করুণ! ঘরোয়া ক্রিকেটে তাঁর ব্যাটে দেখা গিয়েছে রানের ফুলঝুরি। তবুও জাতীয় দলের দরজা থেকেছে বন্ধ। এই পরিস্থিতিতে আসন্ন আইপিএল ৩৩ বছর বয়সি ব্যাটসম্যানের কাছে অ্যাসিড টেস্ট। দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামতে মুখিয়ে তারকা ব্যাটার। করুণের মন্তব্য, ‘রান করাই আমার কাজ। বজায় রাখতে হবে ধারাবাহিকতাও।’

২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় নায়ারের। ৬ টেস্ট ছাড়াও দু’টি একদিনের ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন কর্ণাটকের ব্যাটসম্যান। এখন অবশ্য খেলেন বিদর্ভের হয়ে। বলা হয় প্রতিভা অনুযায়ী নিজেকে মেলে ধরতে ব্যর্থ তিনি। কিন্তু চলতি মরশুমে ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য ফর্মে করুণ ‘রানমেশিন’ নায়ার। শুধু রনজি ট্রফিতেই ৮৬০ রান এসেছে তাঁর ব্যাটে। গড় ৫৭.৩৩। বিজয় হাজারে ট্রফিতে ৫ টি সেঞ্চুরি সহ নায়ারের সংগ্রহ ৭৭৯ রান। দেশের মাটিতে নিউজিল্যান্ড সিরিজের দল বাছাইয়ের আগে তাঁর নাম নিয়ে জোর চর্চা শুরু হয়। তবে ৩৩ বছর বয়সির ভাগ্যে শিকে ছেঁড়েনি। করুণ অবশ্য আশাবাদী। ‘টাচে’ আছেন। তিনি বুঝিয়ে দিতে চান, সাদা বলের ক্রিকেটে এখনও অনেক কিছু দেওয়ার আছে। 




 

দিল্লির নতুন অধিনায়ক অক্ষর প্যাটেলের প্রশংসায় করুণের মন্তব্য, ‘দীর্ঘদিন ধরে ও খেলছে। গ্রেট ক্যাপ্টেন হয়ে ওঠার যাবতীয় মশলাই ওর মধ্যে মজুত। খেলাটার সব দিক সম্পর্কে ও অবহিত। প্রত্যেকে খেলোয়াড়ের ভূমিকা কী হতে পারে, সেটাও জানে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন