কলকাতা: আইপিএলের প্রথম তিনটি ম্যাচে খেলতে পারবেন না জসপ্রীত বুমরাহ। ইতিমধ্যেই সে কথা জানিয়ে দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে। পিঠের চোট এখনও পুরো সারেনি বুমরাহের। কবে থেকে তাঁকে পাওয়া যাবে তা এখনও নিশ্চিত নয়। আদৌ আইপিএলে খেলতে পারবেন তো মুম্বই ইন্ডিয়ান্সের পেসার ?
চোট পাওয়ার পর থেকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন বুমরাহ। কয়েক দিন আগে তিনি অ্যাকাডেমিতে গিয়েছিলেন। সেই সময় বল করতে একটু সমস্যা হচ্ছিল। তাঁর। পিঠে যন্ত্রণা হচ্ছিল। ফলে অ্যাকাডেমির চিকিৎসকেরা তাঁকে কয়েকটি ব্যায়াম দেখিয়ে দেন। কয়েক দিন পরে আবার তাঁকে আসতে বলা হয়। সেই পরামর্শ মেনে বুমরাহ আবার সেখানে গিয়েছেন। আগামী দু'এক দিন বুমরাহের চোট খতিয়ে দেখবেন চিকিৎসকেরা। যদি তাঁর আর বল করতে সমস্যা না হয় তা হলে আইপিএলে খেলার ছাড়পত্র পাবেন তিনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন