বাজার হারাচ্ছে LIC? চমকে দিচ্ছে এই তথ্য - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

বাজার হারাচ্ছে LIC? চমকে দিচ্ছে এই তথ্য

 


নয়াদিল্লি: কর্মসংস্থানে বেসরকারি ব্যাঙ্কের কাছে পিছিয়ে পড়ছে সরকারি ব্যাঙ্ক। তাবৎ টেলিকম কোম্পানি মুনাফা বাড়িয়েই চলেছে। অথচ বিএসএনএলকে হাজার হাজার কোটি টাকার পুনর্বাসন প্যাকেজ দিয়েও লাভজনক করে তুলতে ব্যর্থ হচ্ছে কেন্দ্র। এমনকী সরকারি বিমা সংস্থাও বাণিজ্য বৃদ্ধির নিরিখে হেরে যাচ্ছে বেসরকারি কোম্পানিগুলির কাছে। গত বছর থেকেই দেখা যাচ্ছে এই প্রবণতা। 

চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এলআইসি’র নতুন পলিসি প্রিমিয়ামের পরিমাণ একবছরে ৪ হাজার কোটি টাকারও বেশি কমে গিয়েছে। ২০২২ থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সর্ববৃহৎ জীবন বিমা সংস্থার নতুন বিমা প্রিমিয়াম ছিল কমবেশি ৩৩ হাজার কোটি টাকা। গত এক বছরে তা কমে  হয়েছে ২৯ হাজার কোটি টাকা। মোট প্রিমিয়াম বৃদ্ধিহারও কমেছে। 

উল্টোদিকে বেড়েছে বেসরকারি জীবন বিমা সংস্থাগুলির ব্যবসা। সাড়ে ৪ শতাংশ প্রিমিয়াম বেড়েছে তাদের। এমনকী সেই প্রিমিয়ামের পরিমাণ প্রায় ছুঁয়ে ফেলছে এলআইসিকে। যদিও সব বেসরকারি বিমাই যে লাভ করছে, তা নয়। জানা যাচ্ছে, এসবিআই লাইফের প্রিমিয়াম ১৮ শতাংশ কমে গিয়েছে বিগত এক বছরে। কমেছে অ্যাক্সিস বিমার ব্যবসাও। পক্ষান্তরে এইচডিএফসি, আইসিআইসিআই, বাজাজ ইত্যাদি সংস্থার প্রিমিয়াম বেড়েছে। প্রিমিয়াম কমে আসার এই আবহেই আবার অন্তত ৩ শতাংশ এলআইসির শেয়ার বিক্রির পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন