অবসর ভেঙে T20 ক্রিকেটে ফিরছেন? কী বললেন বিরাট? - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ১৬ মার্চ, ২০২৫

অবসর ভেঙে T20 ক্রিকেটে ফিরছেন? কী বললেন বিরাট?


 

নয়াদিল্লি, ১৫ মার্চ: অবসর ভেঙে টি২০ ক্রিকেটে ফের প্রত্যাবর্তন ঘটতে চলেছে বিরাট কোহলির? শনিবার মজার ছলে এমনই ইঙ্গিত দিলেন ভারতের এই তারকা ব্যাটার। সেইসঙ্গে জুড়ে দিলেন শর্তও।

গত বছর জুনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি২০ বিশ্বকাপ জয়ের পর এই ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন বিরাট। কিন্তু এবার জানালেন একটি কারণে মত বদলাতে পারেন। খেলতে পারেন একটি ম্যাচ। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস ওলিম্পিক্সের পুরুষদের ক্রিকেটে ভারত ফাইনালে উঠলে শুধুমাত্র ওই ম্যাচ খেলার জন্য তিনি ফের মাঠে নামতে পারেন। মজার ছলে বলেন, ‘ওলিম্পিকস খেলার জন্য আমি ফের আন্তর্জাতিক টি২০ খেলতে চাই না। তবে ফাইনালে স্বর্ণপদক জয়ের ম্যাচে ভারত খেলতে নামলে একটি ম্যাচের জন্য আমি ফিরতে পারি। নামলাম, পদক জয় করলাম, বাড়ি ফিরলাম। একটা দারুণ ব্যাপার হবে।''

১২৮ বছর ফের ওলিম্পিক্সে যুক্ত হতে চলেছে ক্রিকেট। ভারতও তাতে অংশ নেবে। সেখানে ভারতীয় দলের পদক জয়ের সম্ভাবনা উজ্বল বলে মনে করা হচ্ছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন