নয়াদিল্লি: মুর্শিদাবাদের সংঘর্ষের ঘটনা নিয়ে দায়ের হওয়া মামলার আজ, সোমবার সুপ্রিম কোর্টে শুনানি। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চে শুনানির জন্য তালিকাভূক্ত হয়েছে। মুর্শিদাবাদের সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় আদালতের নজরদারিতে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তদন্তের দাবি করে সম্প্রতি সুপ্রিম কোর্টে মামলা করেছেন জনৈক আইনজীবী শশাঙ্কশেখর ঝা। একইসঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেন খারাপ, তা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের থেকে শীর্ষ আদালত জবাবদিহি চাক বলেও মামলায় দাবি। সংঘর্ষের কবলে পড়া নাগরিকদের আর্থিক ক্ষতিপূরণ এবং পুনর্বাসন দেওয়ারও দাবি রয়েছে আবেদনে। মামলায় পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারকে বিবাদী করা হয়েছে। আবেদনকারী নিজেই এই মামলায় সওয়াল করবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন