জঙ্গিদের নিরাপদ জায়গায় সরিয়ে ফেলছে ইসলামাবাদ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

জঙ্গিদের নিরাপদ জায়গায় সরিয়ে ফেলছে ইসলামাবাদ

জঙ্গিদের নিরাপদ জায়গায় সরিয়ে ফেলছে ইসলামাবাদ

নয়াদিল্লি: পহেলগাঁও হামলার পরেই পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন লঞ্চপ্যাড থেকে জঙ্গিদের নিরাপদে সরাতে শুরু করল পাকিস্তান। সেনা ছাউনির পাশাপাশি তাদের বাঙ্কারে রাখা হচ্ছে। গোয়েন্দা সূত্র উল্লেখ করে এমনটাই দাবি করা হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি একাধিক সক্রিয় লঞ্চপ্যাড চিহ্নিত করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এরপরেই জুরা, লিপা, চামানকোট সহ একাধিক এলাকা থেকে জঙ্গিদের সরিয়ে নিচ্ছে ইসলামাবাদ। সাধারণত এসব অঞ্চল থেকেই জম্মু-কাশ্মীরে প্রবেশ করে সন্ত্রাসবাদীরা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন