ফের রাফাল যুদ্ধবিমানের অর্ডার, ৬৩ হাজার কোটি টাকার চুক্তি! - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

ফের রাফাল যুদ্ধবিমানের অর্ডার, ৬৩ হাজার কোটি টাকার চুক্তি!




নয়াদিল্লি: শক্তি বাড়তে চলেছে ভারতীয় নৌবহরের। আবারও একগুচ্ছ রাফাল যুদ্ধবিমান পেতে চলেছে ভারতীয় সেনা। সূত্রের খবর মোতাবেক, নৌবাহিনীর শক্তি বাড়াতে ইতিমধ্যেই ফ্রান্সের সঙ্গে এই চুক্তিতে সবুজ সংকেত দেওয়া হয়েছে।

৬৩ হাজার কোটি টাকার এই চুক্তির আওতায় ২৬টি রাফাল মেরিন ফাইটার জেট পাবে ভারতীয় নৌবহর। এরমধ্যে ২২টি রাফাল জেট হবে একটি সিট সম্পন্ন ও ৪টি রাফাল জেট হবে ২টি সিট সম্পন্ন। এই রাফালগুলি আইএনএস বিক্রান্তে মোতায়েন করা হবে। সূত্রের খবর মোতাবেক, এই চুক্তির আওতায়, ভারতীয় নৌবাহিনীর কর্মীদের রাফাল এম ওড়ানো এবং পরিচালনার প্রশিক্ষণও দেওয়া হবে।

সূত্রের দাবি মোতাবেক, রাফাল এম জেট-এর প্রথম ডেলিভারি হতে পারে ২০২৯ সালের শেষের দিকে। ২০৩১ সালের মধ্যে ২৬টি জেটই হাতে পেয়ে যাবে ভারতীয় সেনা। এই যুদ্ধবিমানগুলি আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্তের মতো ভারতীয় বিমানবাহী রণতরীতে মোতায়েন করা হবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পুরনো মিগ ২৯কে যুদ্ধবিমানগুলিকে বদলে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন