ভালো ঢালাই রাস্তার উপরই পিচ দেওয়ার অভিযোগ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ভালো ঢালাই রাস্তার উপরই পিচ দেওয়ার অভিযোগ

ভালো ঢালাই রাস্তার উপরই পিচ দেওয়ার অভিযোগ

মানকর: দু’বছর আগে মোটা টাকা খরচ করে কাঁকসার বনকাটি পঞ্চায়েতে ঢালাই রাস্তা নির্মাণ করা হয়েছিল। অপাতত ভালোই ছিল রাস্তার অবস্থা। কিন্তু হটাৎই সেই রাস্তার উপর পিচ করা হয়েছে। এমনই অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। অভিযোগ, দুর্নীতি করতেই ভালো রাস্তার উপর কোটি টাকা ব্যয়ে নতুন রাস্তা করা হচ্ছে। যা নিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগও জানানো হয়েছে বিজেপির তরফে। যদিও পঞ্চায়েতের পক্ষ থেকে দাবি করা হয়, ওই রাস্তার দুই প্রান্তের রাস্তা পিচের। সেই রাস্তার কাজ করতে গিয়ে ঢালাইয়ের ওইটুকু অংশ পিচ করা হয়েছে।


বিজেপি নেতা রমন শর্মার অভিযোগ, মাত্র এক বছরের ব্যবধানে কাটমানির খেলায় রাস্তার উপর রাস্তা হচ্ছে। অথচ ব্লকের এমন অনেক জায়গা রয়েছে যেখানে রাস্তা নেই। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ডবল ডবল রাস্তা হবে। উনি কথা রেখেছেন। আমরা রাস্তার কথা ব্লক প্রশাসনকে জানিয়েছি। 


তবে, অভিযোগ অস্বীকার করে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, যে রাস্তা এসআরডিএ করছে তা পশ্চিমবঙ্গ উন্নয়ন পর্ষদে কাছে অনেক আগেই আবেদন করা হয়েছিল। পরে এসআরডিএ রাস্তাটি করে। আলাদা করে ঢালাই রাস্তায় পিচের কাজ হয়নি। পুরো রাস্তাটিতে কাজ চলার সময় ওঁরা আমাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন ঢালাই করা অংশটির কী করা হবে? আমরা দেখলাম পুরো রাস্তাটিই অ্যালোটমেন্ট করা আছে। তাই দেখেই ওই অংশেও পিচ করা হয়েছে। বিরোধীরা অপপ্রচার করছে।স্থানীয় সূত্রে জানা যায়, পথশ্রী প্রকল্পে ২০২৩ সালে মে মাসে অযোধ্যা- বাগানপাড়া আদিবাসী পাড়ার প্রায় ৪০০ মিটার ঢালাই রাস্তা তৈরি করা হয়। কিন্তু এসআরডিএ থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তা তৈরি করছে। তা করতে ১ কোটি ৬১ লক্ষ ৯৪ হাজার টাকা খরচ হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, রাস্তায় গাড়ির চাপ থাকে। ঢালাই করা রাস্তাটি বসে গিয়েছিল। কিছু জায়গায় ভেঙেও গিয়েছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন