ইজরায়েলি হানার প্রতিবাদ, বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক প্যালেস্তিনীয়দের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

ইজরায়েলি হানার প্রতিবাদ, বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক প্যালেস্তিনীয়দের




গাজা স্ট্রিপ: ইজরায়েলি হানায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। লাশের সারি। জখম মানুষে উপচে পড়ছে হাসপাতাল। এখনও লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি সেনা। হাসপাতাল, মসজিদ, আশ্রয় শিবির— ছাড় পাচ্ছে না কিছুই। গত ২৪ ঘণ্টায় গাজায় ইজরায়েলি বোমাবর্ষণে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্যালেস্তাইন প্রশাসন। এর প্রতিবাদে আগামী কাল, সোমবার বিশ্বজুড়ে ধর্মঘট ডেকেছে প্যালেস্তিনিয়ান ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্স গোষ্ঠী। ।

গাজা সঙ্কট নিয়ে আলোচনার জন্য সোমবার কায়রোতে বৈঠক ডেকেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। বৈঠকে উপস্থিতি থাকবেন জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লা এবং ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রঁ।  গাজা স্ট্রিপে উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

ইজরায়েলের সঙ্গে হামাসের সংঘাত শুরুর পর থেকে ৫০ হাজার ৬৯৫ জন প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে বলে দাবি গাজার স্বাস্থ্যমন্ত্রকের। জখম ১ লক্ষ ১৫ হাজার ৩৩৮ জন। নিখোঁজ হাজারের বেশি। চলতি সংঘাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত শিশুরা। অসংখ্য শিশু বাবা-মাকে হারিয়ে অনাথ হয়ে পড়েছে। এর মধ্যে দেখা দিয়েছে নতুন সঙ্কট। গাজার অন্তত ৬ লক্ষ ২ হাজার শিশু ‘স্থায়ী পক্ষাঘাতগ্রস্ত হওয়ার’ ঝুঁকির মুখে দাঁড়িয়ে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্যমন্ত্রক। তারা জানিয়েছে, গাজায় টিকাকরণে বাধা দিচ্ছে ইজরায়েল। ভবিষ্যতে এর ফল মারাত্মক হতে পারে বলে সতর্ক করেছে তারা। এমনকী মহামারী পর্যন্ত দেখা দিতে পারে। যে কারণে অবিলম্বে টিকাকরণ কর্মসূচী চালু করার উপরে জোর দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন