কলকাতা: আজ, বুধবার সকাল ১১টায় প্রকাশিত হতে চলেছে সিআইএসসিই পরিচালিত আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ) পরীক্ষার ফল। www.cisce.org অথবা http://results.cisce.org ওয়েবসাইট থেকে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। কেরিয়ার পোর্টালে ট্যাবুলেশন রেজিস্টার থেকে মার্কশিট প্রিন্ট করতে পারবে স্কুলগুলি। https://results.digilocker.gov.in অর্থাৎ ডিজিলকার পোর্টাল থেকেও ফল জানা যাবে। সিআইএসসিই তাদের ওয়েবসাইটে ফলাফল রি-চেক, উত্তরপত্রের পুনর্মূল্যায়নের জন্য আবেদনের প্রক্রিয়াও জানিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন