বেঙ্গালুরু: উল্ফডগের সঙ্গে ছবি। সঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার। এতেই রাতারাতি সোশ্যাল মিডিয়ায় পরিচিত হয়ে ওঠেন বেঙ্গালুরুর ডগব্রিডার এস সতীশ। তাঁর দাবি, ৫০ কোটি খরচ করে তিনি ওই বিরল প্রজাতির সারমেয় কাদাবোম্ব ওকামিকে ঘরে নিয়ে এসেছেন। আর এই মহার্ঘ পোষ্যের কারণেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র নিশানায় পড়লেন সতীশ। তাঁর আয়ের উৎস কী? তা জানতেই ইডি আধিকারিকরা সতীশের বেঙ্গালুরুর বাড়িতে হানা দেয়। জানা যাচ্ছে, হাওয়ালার টাকায় ওই সারমেয় কেনা হয়েছিল কি না, সতীশের বাড়িতে গিয়ে খোঁজখবর করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যদিও জেরার মুখে ১৮০ ডিগ্রি ঘুরে তিনি দাবি করেন, সারমেয়টি তাঁর নিজের নয়। কাদাবোম্ব ওকামির সঙ্গে তিনি শুধু ছবি তুলেছেন। ওই পোষ্য তাঁর এক বন্ধুর কাছে রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন