পিছিয়ে যেতে পারে বিজেপির সভাপতি নির্বাচন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

পিছিয়ে যেতে পারে বিজেপির সভাপতি নির্বাচন

পিছিয়ে যেতে পারে বিজেপির সভাপতি নির্বাচন

নয়াদিল্লি: কাশ্মীর কাণ্ডের জের। ফলে বিজেপির সাংগঠনিক নির্বাচন আরও বিলম্বিত হতে পারে। এমনই মনে করছে গেরুয়া শিবিরের অন্দরমহল। দলের অন্দরে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে, এই পরিস্থিতিতে বিজেপির সাংগঠনিক নির্বাচন, সভাপতি বাছাইয়ের মতো প্রক্রিয়া নিয়ে মেতে থাকলে সাধারণ মানুষের তীব্র কটাক্ষের মুখে পড়তে হবে। তাছাড়া এই মুহূর্তে এহেন সাংগঠনিক প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতো শীর্ষ নেতৃত্বের অংশগ্রহণ করা সম্ভবও হবে না। ফলে আপাতত এই ব্যাপারে পদক্ষেপ করে ঘরে এবং বাইরে দু’জায়গাতেই অস্বস্তি বৃদ্ধি করতে নারাজ বিজেপি শিবির। শনিবার দলীয় সূত্রে দাবি করা হয়েছে যে, অন্তত মে মাসের প্রথম সপ্তাহের আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উত্তরসূরী বাছাই করা হচ্ছে না। ফলে একইভাবে বাংলাতেও থমকে যাচ্ছে বিজেপির সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন