২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি? জানুন বিস্তারিত - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি? জানুন বিস্তারিত

 ২০২৬ বিশ্বকাপ খেলতে চাই: মেসি

ফ্লোরিডা: অনেকেই ভেবেছিলেন, কাতারে বিশ্বকাপ জয়ের পরই ফুটবলকে বিদায় জানালেন লায়োনেল মেসি। তবে যাবতীয় জল্পনাকে উড়িয়ে দিয়ে দেশের হয়ে খেলা চালিয়ে যান আর্জেন্তাইন মহাতারকা। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, আগামী ২০২৬ বিশ্বকাপে কি দেখা যাবে বাঁ পায়ের জাদুকরকে? কোচ লায়োনেল স্কালোনিও গোটা বিষয়টা মেসির উপরই ছেড়েছিলেন। গত তিন বছরে অবশ্য এই নিয়ে সেভাবে প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি এলএমটেনকে। তবে শুক্রবার এক সাক্ষাৎকারে অবশেষে পরবর্তী বিশ্বকাপে খেলার ব্যাপারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন লিও মেসি। তিনি বলেন, ‘এটা বললে মিথ্যা বলা হবে যে, ২০২৬ বিশ্বকাপে খেলার কোনও ভাবনা নেই। অবশ্যই দেশের জার্সিতে আরও একবার সেরা মঞ্চে প্রতিনিধিত্ব করার ইচ্ছে রয়েছে। তবে চলতি বছরের উপর অনেক কিছু নির্ভর করছে। সামনে লম্বা মরশুম। জুন মাসে ক্লাব বিশ্বকাপে খেলতে নামব। আপাতত সেই নিয়েই ভাবতে চাই।’ কাতার বিশ্বকাপে জয়ের পরই ইউরোপের পাঠ চুকিয়ে মেজর লিগ সকারে যোগ দেন লিও মেসি। ২০২৬ বিশ্বকাপের আসর বসবে আমেরিকাতে। তাই মার্কিন মুলুকের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেই মত বিশেষজ্ঞদের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন