বুলেটপ্রুফ গাড়ি, সোয়াট কমান্ডো! মুম্বই হামলার চক্রী রানার জন্য বহুস্তরীয় নিরাপত্তা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

বুলেটপ্রুফ গাড়ি, সোয়াট কমান্ডো! মুম্বই হামলার চক্রী রানার জন্য বহুস্তরীয় নিরাপত্তা




নয়াদিল্লি, ১০ এপ্রিল: দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে আমেরিকা থেকে ভারতের আনা হচে্ছে ২০০৮ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে। জানা গিয়েছে, যে কোনও মুহূর্তে দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করবে বিশেষ বিমান। সেখান থেকে নিরাপত্তার ঘেরাটোপে বুলেটপ্রুফ গাড়িতে  তাঁকে নিয়ে যাওয়া হবে এনআইএ সদর দপ্তরে।

বৃহস্পতিবার ভোর থেকে কার্যত দুর্গে পরিণত হয়েছে দিল্লি। বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সূত্রের খবর, সতর্ক থাকতে বলা হয়েছে দিল্লি পুলিসের স্পেশাল সেলকে। বিমানবন্দরে মোতায়েন করা হয়েছে ‘সোয়াট’ কমান্ডোদের। রানার ব্রুলেটপ্রুফ গাড়ির আগে ও পিছনে থাকবে সাঁজোয়া গাড়ির কনভয়। গ্যাংস্টার বা জঙ্গি নেতাদের নিয়ে যাওয়ার জন্য যে ধরণের নিরাপত্তার ব্যবস্থা করা হয়, এই জঙ্গি নেতার জন্যও একই ধরনের সতর্কতা। সূত্রের খবর, তাহাউর রানাকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হবে। এর পরে তাঁর ঠিকানা হতে চলেছে তিহার জেলের সুরক্ষিত সেল। সেখানেও প্রস্তুতি চূড়ান্ত বলে জানা গিয়েছে।

যদিও ভারতে প্রত্যার্পণ ঠেকাতে চেষ্টার কোনও কসুর করেননি রানা। বারবার মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। জানিয়েছেন, তিনি একাধিক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। ভারতে গেলে বেশি দিন বাঁচতে পারবেন না। কিন্তু তাঁর কোনও অজুহাতই কানে তোলেনি মার্কিন আদালত। মুম্বই হামলার অন্যতম চক্রী পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন জঙ্গি ডেভিড কোলম্যান হেডলি। তাঁর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন রানা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন