সিউড়ি-শিলিগুড়ি যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে চালু হবে নতুন ৩টি বাস - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

সিউড়ি-শিলিগুড়ি যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে চালু হবে নতুন ৩টি বাস

 


সিউড়ি: সিউড়ি থেকে সরাসরি শিলিগুড়ি পর্যন্ত সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা খুব একটা উন্নত নয়। সেক্ষেত্রে সিউড়ির বিধায়ক একাধিক সময় এনিয়ে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এছাড়াও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যানের সঙ্গেও যোগাযোগ রেখে চলছিলেন। অন্যদিকে, সংস্থার তরফেও লাভজনক এই রুটে আরও বেশকিছু বাস চালানোর বিষয়ে আলোচনা শুরু হয়েছিল। অবশেষে সংস্থার তরফে সবুজ সংকেত মিলেছে। 

জানা গিয়েছে, অতিদ্রুত সিউড়ি ও শিলিগুড়ি রুটে নতুন তিনটি বাস নামানো হবে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে রকেট বাস পরিষেবা চালু করার বিষয়ে। এখন শুধু সময়ের অপেক্ষা। বলাবাহুল্য রকেট বাস পরিষেবা চালু হলে সিউড়ির সঙ্গে সরাসরি শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা আরও একধাপ উন্নত হবে। এবিষয়ে সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, সিউড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত রকেট বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত রয়েছে। নতুন বাস হাতে পেলেই ওই রুটে একযোগে তিনটি বাস নামানো হবে। 

দীর্ঘদিন ধরেই দাবি রয়েছে। সাধারণ মানুষের সেই দাবি একাধিক সময় সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীর কাছে পৌঁছেছিল। জনপ্রতিনিধি হিসেবে বিধায়ক সাধারণ মানুষের সেই দাবি পরিবহণ দপ্তর অবধি পৌঁছে দিয়েছিলেন। সেইসঙ্গে ওই রুটে নতুন বাস পরিষেবা চালু করার বিষয়ে তিনি সংস্থার চেয়ারম্যানের সঙ্গে নিয়মিত যোগাযোগও রেখেছেন। অবশেষে দাবি পূরণ হতে চলেছে। সংস্থার তরফে ইতিবাচক ইঙ্গিত মিলেছে। প্রসঙ্গত, সিউড়ি থেকে সরাসরি শিলিগুড়ির সঙ্গে সড়কপথে যোগাযোগের জন্য দু’টি বাস চলাচল করে। সিউড়ি ডিপোর তরফে জানা গিয়েছে, সপ্তাহের প্রতিদিন সকালে পৃথক দু’টি সময়ে বাসগুলি সিউড়ির উদ্দেশ্যে রওনা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন