নয়াদিল্লি: পহেলগাঁও হামলায় চীনা-যোগ। সেদিন বৈসরণ উপত্যকায় নিধন-যজ্ঞ চালানোর সময় সীমান্তের ওপারে থাকা ‘হ্যান্ডলার’-দের সঙ্গে যোগাযোগ রাখতে চীনা ডিভাইস ও অ্যাপ ব্যবহার করেছিল সন্ত্রাসবাদীরা। তদন্তকারী গোয়েন্দাদের সূত্রে এমনই চাঞ্চল্যকর তথ্য মিলেছে।
জানা গিয়েছে, ওই চীনা অ্যাপগুলির কঠোর ‘এনক্রিপশন’ ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় ঢাল হিসেবে কাজ করে। ২০২০ সালে গলওয়ান সংঘর্ষের পর ওই অ্যাপগুলির উপর নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রের মোদি সরকার। এখানেই শেষ নয়। হামলার তদন্তে নেমে গোয়েন্দারা সেদিন ওই এলাকায় চীনা স্যাটেলাইট ফোনেরও অস্তিত্ব পেয়েছেন। অর্থাৎ, শুধু চীনের অ্যাপই নয়, নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে চীনে তৈরি স্যাটেলাইট ফোনও ব্যবহার করছিল জঙ্গিরা।
বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হতেই শুরু হয়েছে
রাজনৈতিক তরজা। ভারতের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপে চীনের প্রযুক্তি
ব্যবহার হওয়ার বিষয়টি নয়াদিল্লি ও বেজিংয়ের সম্পর্কে প্রভাব ফেলবে কি না,
তা সময়ই বলবে। যদিও, চীন এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন