কলকাতা: দেউচা পাঁচামিতে জমি অধিগ্রহণ ও কয়লা ব্লক বণ্টন নিয়ে দায়ের হওয়া মামলায় রাজ্যকে হলফনামা আকারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাকারীর আইনজীবীর দাবি ছিল, ২০১৩ সালের জমি অধিগ্রহণ আইন না মেনেই সেখানে আদিবাসীদের জমি নেওয়া হয়েছে। জমি নেওয়ার ক্ষেত্রে জমি মালিকদের সঙ্গে ব্যক্তিগতভাবে চুক্তি করা হয়েছে। কোনও সরকারি প্রকল্পের ক্ষেত্রে আইন অনুযায়ী জমি অধিগ্রহণ করা উচিত। কিন্তু এক্ষেত্রে তা না করেই প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। ফলে আদিবাসীরা বঞ্চিত হয়েছেন। পাশাপাশি কয়লা ব্লক বণ্টন নিয়েও অনিয়ম রয়েছে। যার প্রেক্ষিতে আপাতত রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে আদালত। চার সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন