নিউ ইয়র্ক: ‘বিচার হবেই।’ ধৃত খালিস্তানি জঙ্গি হরপ্রীত সিং ওরফে হ্যাপি পাসিয়া সম্পর্কে একথা জানালেন এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল। পাঞ্জাবজুড়ে একাধিক জঙ্গি হামলার নেপথ্যে ছিল হ্যাপি। সূত্রের খবর, পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও খালিস্তানি সংগঠন বব্বর খালসা ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত এই গ্যাংস্টার। সোমবার এক্স হ্যান্ডলে প্যাটেল লেখেন, ‘ভারত ও আমেরিকার একাধিক পুলিস স্টেশনে হামলা চালানোর অভিযোগ রয়েছে ধৃত হরপ্রীত সিংয়ের বিরুদ্ধে। সাক্রামেন্টোর এফবিআই দপ্তর যাবতীয় তদন্ত করছে। এই কাজে ভারতও আমাদের সহযোগিতা করছে। বিচার হবেই। হিংসায় মদতদাতাদের খুঁজে বের করবে এফবিআই। কাউকে রেয়াত করা হবে না।’ ১৮ এপ্রিল হ্যাপিকে গ্রেপ্তার করে এফবিআই ও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। সম্প্রতি তার খোঁজ দিতে পারলে ৫ লক্ষ টাকার পুরস্কারের কথাও ঘোষণা করেছিল এনআইএ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন