২৪ ঘণ্টা বৈধ পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক, নতুন আইন ট্রাম্প প্রশাসনের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

২৪ ঘণ্টা বৈধ পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক, নতুন আইন ট্রাম্প প্রশাসনের




নিউ ইয়র্ক: বৈধ এইচ-১বি ভিসা বা গ্রিন কার্ড থাকা সত্ত্বেও ২৪ ঘণ্টা পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। অভিবাসী ও অন্যান্য ভিসা হোল্ডারদের জন্য এমনই নিয়ম চালু করল আমেরিকার ট্রাম্প প্রশাসন। ১১ এপ্রিল এ সংক্রান্ত ঘোষণা করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। সেদিন থেকেই চালু হয়েছে নয়া নিয়ম। ডিএইচএস জানিয়েছে, ‘১৮ বছর বা তার বেশি বয়সি অভিবাসীদের সব সময় পরিচয় সংক্রান্ত নথি সঙ্গে রাখতে হবে। যত দ্রুত সম্ভব এই নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে প্রশাসন।’ 


এখানেই শেষ নয়। ৩০ দিনের বেশি সময় ধরে থাকা অভিবাসীদের জন্য আরও বেশকিছু নিয়ম চালু করা হয়েছে। বয়স ১৪ বছরের বেশি হলেই সরকারের কাছে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এক্ষেত্রে ভরতে হবে ফর্ম জি-৩২৫আর। অভিবাসীদের সন্তানও নিয়মের বাইরে নয়। এক্ষেত্রে ১৪তম জন্মদিনের ৩০ দিনের মধ্যে আঙুলের ছাপ দেওয়া বাধ্যতামূলক। ১১ এপ্রিলের পর আমেরিকায় এলে ৩০ দিনের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। ঠিকানা বদল করলেও যাবতীয় তথ্য জানাতে হবে ১০ দিনের মধ্যে। আইন লঙ্ঘন করলে জরিমানা বাবদ গুনতে হতে পারে ৫ হাজার মার্কিন ডলার। তবে বৈধ ভিসা বা গ্রিন কার্ড থাকলে এসব নিয়ম মানার প্রয়োজন পড়বে না। শুধু পরিচয় পত্র সঙ্গে রাখলেই চলবে। সংবাদমাধ্যম সূত্রে খবর, অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতেই এই পদক্ষেপ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন