ভারতে পরমাণু হামলার হুমকি পাকিস্তানের মন্ত্রীর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ভারতে পরমাণু হামলার হুমকি পাকিস্তানের মন্ত্রীর

ভারতে পরমাণু হামলার  হুমকি পাকিস্তানের মন্ত্রীর

ইসলামাবাদ: জঙ্গিদের মদতদাতা পাকিস্তানকে সবক শেখাতে সিন্ধু-চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত। তাতেই ঘুম ছুটেছে শাহবাজ শরিফের দেশের। ইতিমধ্যেই জল আটকালে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নেতা বিলাবল ভুট্টো। এবার আরও একধাপ এগিয়ে পরমাণু হামলার হুমকি দিলেন পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি। তাঁর কথায়, সিন্ধু জল প্রবাহ বন্ধ করলে ভারতকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। ঘোরি, গজনভি, শাহিনের মতো ব্যালেস্টিক-ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলি আমরা সাজিয়ে রাখার জন্য তৈরি করেনি। সেগুলি ভারতে হামলার জন্য প্রস্তুত। এরপরই পাক মন্ত্রী বলেন, আমাদের ১৩০টি পরমাণু অস্ত্র রয়েছে। এগুলি পাকিস্তানের কোথায় কোথায় রাখা হয়েছে, তা কেউই জানে না। শুধু বলে দিতে চাই, সবগুলি ভারতের দিকে তাক করা রয়েছে। তাই কোনও রকম উস্কানি দিলে খারাপ ফল ভুগতে হবে। 
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৫ জন ভারতীয় ও এক জন নেপালের বাসিন্দা। তদন্তে নেমে সন্ত্রাসী হানার নেপথ্যে সরাসরি পাকিস্তানের মদতের প্রমাণ মিলেছে। তারপরই ইসলামবাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। তাতে পাক নাগরিকদের ভিসা বাতিল থেকে শুরু করে সিন্ধু চুক্তি বাতিলের মতো বিষয় রয়েছে। এর ফলে  সিন্ধুর জল বন্ধ হলে পাকিস্তান শুকিয়ে যাবে। তার প্রভাব হবে দীর্ঘমেয়াদী। বিষয়টি অনুধাবন করেই বেপরোয়া হয়ে উঠেছে ইসলামাবাদ। তাতেই কেউ সিন্ধু দিয়ে রক্ত বইয়ে দেওয়ার, কেউ আবার পরমাণু হামলার হুমকি দিচ্ছে। যদিও তাতে কোনও গুরুত্ব দিতে নারাজ নয়াদিল্লি। সাউথ ব্লকের স্পষ্ট জানিয়েছে, জঙ্গিদের মদতদাতারা কোনওভাবেই ছাড় পাবে না। তাদের কড়া শাস্তির মুখে পড়তেই হবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন