আমেরিকার বিরুদ্ধে কেন চুপ মোদি, সরব তৃণমূল ও কংগ্রেস - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

আমেরিকার বিরুদ্ধে কেন চুপ মোদি, সরব তৃণমূল ও কংগ্রেস

 


নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২ এপ্রিল থেকে বিপুল পরিমাণ শুল্ক জারি করলেও, তা নিয়ে কেন চুপ নরেন্দ্র মোদি? চীন, ফ্রান্স, তাইওয়ান, কানাডার মতো দেশ এ ব্যাপারে পাল্টা আক্রমণাত্বক হয়েছে। তারাও পাল্টা শুল্ক জারি করেছে। কিন্তু ভারত এখনও ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতি নিয়েছে। তাই রবিবার এ ব্যাপারে তোপ দেগেছে কংগ্রেস এবং তৃণমূল।
কংগ্রেসের মুখপাত্র পবন খেরা প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো সুযোগ পেলেই ৫৬ ইঞ্চি ছাতি চাপড়ান। তাহলে এক্ষেত্রে কেন তাঁর বিদেশি বন্ধুর বেলায় কেন চুপ করে আছেন? আমেরিকান সামগ্রীর ওপর বাড়তি ৩৪ শতাংশ লাগিয়েছে চীন। কানাডা আমেরিকার গাড়ি, পার্টসের ওপর পাল্টা ২৫ শতাংশ শুল্ক লাগিয়েছে। তাইওয়ান তার নিজের দেশের শিল্প বাঁচাতে প্যাকেজ ঘোষণা করেছে। কিন্তু ভারত চুপ। একইভাবে তৃণমূলের রাজ্যসভার সদস্য দোলা দেন বলেছেন, মোদিবাবু নিজের দেশে দম্ভ নিয়ে চলেন। নিজেকে বিশ্বগুরু, মহাগুরু মনে করেন। কিন্তু এক্ষেত্রে কেন চুপ? কেন আমেরিকার সামনে নত হয়ে যাচ্ছেন? যত দাদাগিরি দেশেই? আমেরিকার সামনে কেঁচো হয়ে যাচ্ছেন কেন মোদি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন