আদর জৈনের সঙ্গে অভিনেত্রী তারা সুতারিয়ার বিচ্ছেদ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল বলি পাড়ায়। সদ্য আলেখা আদবানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন আদর। এই আবহে পুরনো সম্পর্ক ভুলতে চাইছেন তারাও। শোনা যাচ্ছে, র্যাপার বাদশার সঙ্গে নাকি প্রেম করছেন তারা। সদ্য এক অনুষ্ঠানে এমন ইঙ্গিতই দিয়েছেন অভিনেত্রী শিল্পা শেট্টি। বাদশার সঙ্গে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পা। সেখানে কারও নাম উল্লেখ না করেই বাদশার সঙ্গে মজা করেন অভিনেত্রী। যদিও তাঁর কথায় একাধিকবার অন্য সূত্রের তারার নাম ছিল। শিল্পার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। যদিও এখনও এ প্রসঙ্গে মুখ খোলেননি তারা বা বাদশা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন