দু’দশক পর শেষ হল বেলদায় অডিটোরিয়ামের কাজ, আজ ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

দু’দশক পর শেষ হল বেলদায় অডিটোরিয়ামের কাজ, আজ ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

 

দু’দশক পর শেষ হল বেলদায় অডিটোরিয়ামের কাজ, আজ ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

বেলদা: ২০ বছর আগে তৎকালীন বাম আমলে নারায়ণগড় বিধানসভার বেলদাতে অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। আজ ২০ বছর পর ২০২৫ সালে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভার্চুয়ালি সেই অডিটোরিয়ামের উদ্বোধন হচ্ছে। এলাকায় অডিটোরিয়াম তৈরির স্বপ্ন পূরণ হওয়ায় খুশি বেলদাবাসী। ধন্যবাদ জানাতে ভোলেনি বিরোধী দল বিজেপিও।


২০০৫ সালে তৎকালীন বামফ্রন্টের জমানায় নারায়ণগড়ের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী ছিলেন সূর্যকান্ত মিশ্র। বেলদায় অডিটোরিয়াম তৈরির স্বপ্ন দেখিয়েছিল সিপিএম নেতৃত্ব। তৎকালীন সময়ে বরাদ্দ হয়েছিল ৮৫ লক্ষ টাকা। কিন্তু পিলার ছাড়া কিছুই তৈরি হয়নি বলে অভিযোগ। বেলদাবাসীরা ভেবেছিলেন এই স্বপ্ন বোধহয় আর বাস্তবায়িত হবে না। আর বর্তমানে ২০২৫ সালে সূর্যকান্ত মিশ্র থেকে এখন বিধায়ক তৃণমূলের সূর্যকান্ত অট্ট। ২০২১ সালে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে আসার পর ওই অডিটোরিয়াম সম্পূর্ণ করার উদ্যোগ নেন তিনি। আগে বরাদ্দ হয়েছিল ৮৫ লক্ষ টাকা। পরে বরাদ্দ হয়েছে প্রায় ২ কোটি ৬০ লক্ষ টাকা।  সূর্যবাবু বলেন, দীর্ঘ কুড়ি বছর ধরে পড়েছিল এই অডিটোরিয়ামের কাজ। ২১ সালের পর থেকে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে অর্থ বরাদ্দ করা হয়েছে। যেমন আমার তহবিল থেকে টাকা এসেছে, তেমনই টাকা দিয়েছে এসএসি-এসসটি ডিপার্টমেন্ট, পঞ্চায়েত সমিতি ও পঞ্চদশ অর্থ কমিশন। কি কি থাকছে এই অডিটোরিয়ামে। বিধায়কের কথায় জেলার সেরা অডিটোরিয়াম হতে চলেছে এটি। তিনি বলেন, ১৮০০ আসনের অত্যাধুনিক সুবিধাযুক্ত শীতাতপ নিয়ন্ত্রিত এই অডিটোরিয়াম জেলার অন্যতম সেরা অডিটোরিয়ামে পরিণত হয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর থেকে ভার্চুয়ালি এই অডিটোরিয়ামের উদ্বোধন করবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন