কলকাতা: সুপার
কাপ থেকে চার্চিল ব্রাদার্স নাম তুলে নেওয়ায় প্রথম ম্যাচে বাই পেয়েছে মোহন
বাগান। শনিবার সরাসরি কোয়ার্টার-ফাইনালে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে
নামবেন আশিক কুরুনিয়ানরা। প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখছেন না কোচ বাস্তব
রায়। ফুটবলারদের ফিট রাখতে মঙ্গলবার স্থানীয় একটি দলের বিরুদ্ধে প্রস্তুতি
ম্যাচ খেলবে সবুজ-মেরুন ব্রিগেড। রবিবার ইস্ট বেঙ্গল বনাম কেরল ব্লাস্টার্স
ম্যাচে চোখ রেখেছিল থিঙ্কট্যাঙ্ক। নোয়া সাদিউর দুরন্ত পারফরম্যান্স নজর
এড়ায়নি। তাঁকে রোখাই এখন বড় চ্যালেঞ্জ সবুজ-মেরুন ব্রিগেডের।
মহানদীর
পাড়ে ডেভেলপমেন্ট লিগের ফুটবলারদের উপরেই ভরসা রাখছে মোহন বাগান। সিনিয়র দল
থেকে রয়েছেন সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ান, দীপক টাংরিরা। একমাত্র
বিদেশি নুনো রেইজ। তবে মশাল বাহিনীর বিরুদ্ধে কেরল যে ফুটবল মেলে ধরেছে, তা
যথেষ্ট মাথাব্যথার কারণ মোহন বাগানের। বিশেষ করে প্রান্ত বদল করে নোয়া
যেভাবে আক্রমণ শানাচ্ছেন তা চিন্তার বিষয়। তাই দীপক টাংরি বা গ্লেন
মার্টিনকে দিয়ে তাঁকে রোখার চেষ্টা হবে। সোমবার বিকেলে যুবভারতীর
প্র্যাকটিস গ্রাউন্ডে তাই রক্ষণের উপরেই জোর দিয়েছিলেন মোহন বাগান কোচ।
পাশাপাশি উইং প্লে’র রণকৌশলও ঝালিয়ে রাখলেন তিনি। এদিন অনুশীলনে যোগ
দিয়েছেন ডেভেলপমেন্ট লিগের কোচ ডেগি কার্ডোজো। তাছাড়া সুস্থ হয়ে দলের সঙ্গে
গা ঘামালেন গ্লেন মার্টিন। ফলে কেরলের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভবনা বাড়ল।
তবে কোচ বাস্তব কোনওরকম তাড়াহুড়ো করতে নারাজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন