দশম শ্রেণী ছাত্রের গায়ে গরম দুধ সুদের কারবারির - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

দশম শ্রেণী ছাত্রের গায়ে গরম দুধ সুদের কারবারির

দশম শ্রেণী ছাত্রের গায়ে গরম দুধ সুদের কারবারির

বর্ধমান: কিস্তির টাকা দিতে না পারায় দশম শ্রেণীর এক ছাত্রের গায়ে গরম দুধ ঢেলে দিল এক সুদ কারবারী। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই ছাত্রের চিকিৎসা করানো হয়। শনিবার সন্ধ্যায় ঘটনাটি দেওয়ানদিঘী থানার ক্ষেতিয়া এলাকায় হয়েছে। 

ওই ছাত্রের বাবা উমা শংকর সাউ বলেন, কিছুদিন আগে ওই সুদ কারবারীর কাছে কিছু টাকা ধার নিয়েছিলাম। প্রতি মাসে ১০ শতাংশ সুদ নিতো। সেই টাকা দিতে দেরি হয়। এদিন সন্ধ্যায় ওই সুদকারবারী ৬-৭ জনকে নিয়ে আমার চায়ের দোকানে চলে আসে। দোকানের ছেলে ছিল। ওর সঙ্গে সুদ কারবারী প্রথমে বচসা শুরু করে। তারপরে হঠাৎ করেই উনুনে ফুটতে থাকা গরম দুধ তার গায়ে ছিটিয়ে দেয়। ছেলের যন্ত্রণায় ছটফট করছিল। সেই সময় ওই সুদ কারবারী হুমকি দিয়ে বলে  দুদিন পরে এসে গুলি করে মারবে। 

তিনি আরও বলেন, ওই সুদকারবারীর সঙ্গে এলাকার অনেক প্রভাবশালীর যোগাযোগ রয়েছে। ও বিজেপি দলের সঙ্গেও যুক্ত। সেই কারণে অনেকেরই উপরই সে অত্যাচার করে। বিজেপি নেতা রাজু পাত্র বলেন, এ ধরনের ঘটনা কেউ করে থাকলে প্রশাসন পদক্ষেপ নেবে। অতিরিক্ত পুলিস সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, থানায় অভিযোগ হয়েছে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন