ইউনুসের প্রেস সচিবের মন্তব্য ‘উদ্দেশ্যপ্রণোদিত’ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

ইউনুসের প্রেস সচিবের মন্তব্য ‘উদ্দেশ্যপ্রণোদিত’




নয়াদিল্লি: বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে শুক্রবার ব্যাংককে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠক প্রসঙ্গে ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে নানা মন্তব্য করেছেন। শফিকুলের সেই মন্তব্যগুলিকে ‘অনর্থক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে শনিবার মন্তব্য করল ভারত। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেন, ইউনুস এবং হাসিনার সম্পর্ক নিয়ে মোদির বক্তব্য বলে যা চালানো হয়েছে, তা ‘মনগড়া’। 

শফিকুল ফেসবুকে লেখেছিলেন, মোদির কাছে হাসিনাকে প্রত্যর্পণের দাবি করেছিলেন ইউনুস। শফিকুল দাবি করেন, মোদি সেই সম্ভাবনা উড়িয়ে দেননি। এমনকি মোদি নাকি ইউনুসের প্রতি হাসিনার অসম্মানজক ব্যবহারের প্রসঙ্গও বৈঠকে তোলেন। এ প্রসঙ্গে ওই কর্তা বলেন, প্রেস সচিবের মন্তব্যের কোনও ভিত্তি নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন