দাসপুরে ফের মহিলাদের অশ্লীল অঙ্গভঙ্গি করায় মার, থানায় আটক কিশোর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

দাসপুরে ফের মহিলাদের অশ্লীল অঙ্গভঙ্গি করায় মার, থানায় আটক কিশোর

দাসপুরে ফের মহিলাদের অশ্লীল অঙ্গভঙ্গি করায় মার, থানায় আটক কিশোর

ঘাটাল: ১০ মাস আগে এলাকার গৃহবধূদের স্নানের ছবি তুলে ধরা পড়ার পর হোমে স্থান হয়েছিল সদ্য মাধ্যমিক পাশ করা এক ছাত্রের। হোম থেকে বেরিয়ে গ্রামে এসে গৃহবধূদের অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগে আবার পুলিসের হাতে আটক হল দাসপুর থানার জোৎঘনশ্যাম গ্রামের সেই কিশোর। আঠারো ছুঁইছুঁই ওই কিশোরকে বুধবার রাতে অশ্লীল অঙ্গভঙ্গি করার সময় হাতেনাতে ধরে ফেলা হয়। উত্তেজিত জনতা তাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করে পুলিসের হাতে তুলে দেয়। পুলিস জানিয়েছে, কিশোরকে রাতেই আটক করে থানায় রাখা হয়েছে। লিখিত অভিযোগ জমা পড়লে পুলিস তদন্ত শুরু করবে।
বেশ কয়েকমাস ধরেই ওই কিশোর এবং তার কয়েকজন সহপাঠী বাথরুমে ক্যামেরা লাগিয়ে মহিলাদের নগ্ন ভিডিও তোলার কাজ করে চলেছিল। গত বছর জুন মাসে গ্রামের একটি হাইস্কুলে ছাত্রীদের শৌচাগারেও ক্যামেরা লাগানোর চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেনি। সহপাঠীদের কাছ থেকেই বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। ওই সময় গ্রামবাসীরা  তাকে জিজ্ঞাসা করতেই সে সমস্ত ঘটনার কথা স্বীকার করে নেয়। কিশোর পুলিসের কাছে জানিয়েছিল, তার সঙ্গে ওই স্কুলের আরও চার-পাঁচ জন ছাত্র রয়েছে। সবাই মিলে ওই ভিডিওগুলি তুলে প্রথমে নিজেরাই বেশ কয়েকবার করে দেখত। আগামী দিনে ওই ভিডিওগুলি দিয়ে সংশ্লিষ্ট মহিলাকে ব্ল্যাকমেল করে টাকা হাতানোই তাদের মুখ্য উদ্দেশ্য ছিল। তারা  কম-বেশি ২৫০টিরও বেশি ভিডিও তুলেছিল। ওই ঘটনার পরই পুলিস তাকে গ্রেপ্তার করে। বেশ কয়েক মাস হোমেও ছিল। সম্প্রতি হোম থেকে বেরিয়ে আবারও একই ধরনের কাজ করতে শুরু করে বলে ওই গ্রামের বাসিন্দাদের অভিযোগ। গ্রামবাসীরা বলেন, সন্ধ্যার পর বাথরুমের সামনে, রান্নাঘরের সামনে দাঁড়িয়ে মহিলাদের অঙ্গভঙ্গি করতে শুরু করে। ওই গ্রামের মহিলারা জানান, ওই কিশোরটির জন্য এলাকায় তাঁরা নিরাপদে বেরোতে পারেন না। তাই তাঁরা ওর চরম শাস্তি চান।-নিজস্ব চিত্র

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন