বিরোধীদের রাজনীতিতেও কড়া নজর চাকরিহারাদের, ‘চাকরি খেয়েছি’, ফের প্রকাশ্যে অভিজিতের ভিডিও - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

বিরোধীদের রাজনীতিতেও কড়া নজর চাকরিহারাদের, ‘চাকরি খেয়েছি’, ফের প্রকাশ্যে অভিজিতের ভিডিও

 




কলকাতা: চাকরি বাতিল ইস্যুতে বিরোধীদের রাজনীতি  ভুক্তভোগীরা ভালো চোখে দেখছেন না। শুক্রবার কয়েক হাজার চাকরিপ্রার্থীর মিছিল সল্টলেকের করুণাময়ী থেকে এসএসসির কেন্দ্রীয় কার্যালয় আচার্য সদনে পৌঁছয়। সেখানে গিয়ে চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলতে গেলে বিজেপি এমপি তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘গো ব্যাক’ শুনতে হয়। 

চলতি আবহে অভিজিৎবাবুর বক্তব্যের পুরনো একটি ভিডিও সামনে এসেছে। সেখানে তাঁকে রীতিমতো বুক ফুলিয়ে বলতে শোনা গিয়েছে, ‘আমি চাকরি খেয়েছি, সুপ্রিম কোর্টের স্টে-তে বেঁচে রয়েছে, শিগগির মারা যাবে।’ তাই তাঁকে আন্দোলনের অংশ করতে চাননি চাকরিহারারা। অভিজিৎবাবুও বিক্ষোভকারীদের পাল্টা সিপিএম, নকশাল, এসইউসি ইত্যাদি বলে দেগে দেন।

বিকাশ ভবনের বৈঠক শেষে প্রসঙ্গটি চাকরিহারাদের প্রতিনিধিদের সামনে তোলা হয়। তাঁরা বলেন, ‘চাকরি বাতিলের রায় আপাতত কার্যকর না করার জন্য মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে আবেদন করেছে। আজ যাঁরা আমাদের সমব্যথী হচ্ছেন, তাঁরা সেই মামলায় কোন পক্ষ নেন, আমরা দেখব। তাতেই স্পষ্ট হবে, কার কী ভূমিকা।’ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘ভাত দেওয়ার মুরোদ নেই, কিল মারার গোঁসাই। এঁরাই আবার চাকরিহারাদের পাশে এসে কুনাট্য রচনা করছেন।’ কসবায় ডিআই অফিস অভিযানে অংশ নেওয়া এক আন্দোলনকারী ‘পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া’র কথা বলেছিলেন। তাঁর পাশে দাঁড়িয়েছেন আন্দোলনকারী চাকরিহারারা। এ প্রসঙ্গে তাঁদের বক্তব্য, ‘উনি মানসিকভাবে বিপর্যস্ত। তাই নিজেকেই পুড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন