ধান-তেল উৎপাদন বাড়ছে, কমবে ডাল - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ধান-তেল উৎপাদন বাড়ছে, কমবে ডাল

ধান-তেল উৎপাদন বাড়ছে, কমবে ডাল

নয়াদিল্লি: স্বাভাবিকের চেয়ে কম এলাকায় হচ্ছে চাষ। ফলে উৎপাদন হবে কম। আগামী দিনে বাড়তে পারে ডালের দাম। বিশেষত, মুগ ডাল। সরকারি তথ্যে সেরকমই ইঙ্গিত। কৃষিমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গ্রীষ্মের এই সময়ে ১৮.৯৫ লক্ষ হেক্টর জমিতে সাধারণত মুগ ডালের চাষ হয়। কিন্তু এবার তা হচ্ছে ১০.৯ লক্ষ হেক্টর জমিতে। অর্থাৎ প্রায় ৮ লক্ষ হেক্টর এলাকা কম। অন্যদিকে, গ্রীষ্মের এই সময়ে ধান চাষের এলাকা বেড়েছে। স্বাভাবিক নিয়মে এই সময়ে ৩০.৭৯ লক্ষ হেক্টর এলাকায় ধান চাষ হয়। এবার তা হচ্ছে ৩১.৫ লক্ষ হেক্টরে। ফলে আগামী দিনে চালের উৎপাদনে টানাটানি হবে না। বাদাম, সূর্যমুখী এবং তিল তেল বীজ চাষের এলাকায় বেড়েছে। কৃষিমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গ্রীষ্মের এই সময়ে সাধারণত ৭.৮৫ লক্ষ হেক্টর জমিতে উল্লেখিত তিন তৈলবীজের চাষ হয়। এবার তা হচ্ছে ৯.১৪ লক্ষ হেক্টরে। ফলে ধান বা তেলের উৎপাদন মার খাবে না। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন