কলকাতা: খনা-গুমানি সেকশনে লেভেল ক্রসিং তুলে দিয়ে একটি সাবওয়ে তৈরি হবে। সেই কারণে আগামী কাল বুধবার ছ’ঘণ্টা পূর্বরেলের ওই অংশে ট্রেন পরিষেবা বিঘ্নিত হবে। কাল ভোর রাত সাড়ে তিনটে থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত এই কাজ চলবে। যার জন্য সংশ্লিষ্ট সেকশনে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ওই ছ’ঘণ্টা বন্ধ থাকবে।
কাল বাতিল ট্রেনগুলি হল, বর্ধমান থেকে – ৬৩০৬৩, ৬৩০১১, ৬৩৫৮১, রামপুরহাট থেকে – ৬৩৫৮২, ৬৩০১২, তিনপাহাড় থেকে – ৬৩০৬৪, আজিমগঞ্জ – ৬৩০২১। এছাড়াও একাধিক ট্রেন ওই সময়ে নির্দিষ্ট রুটের বদলে ঘুরপথে চলাচল করবে। সেগুলি হল – গণদেবতা, পদাতিক, কাঞ্চনকন্যা, রামপুরহাট-হাওড়া প্যাসেঞ্জার।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন