হার্ভার্ড এখন শুধু ‘রসিকতা’, আক্রমণ ট্রাম্পের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

হার্ভার্ড এখন শুধু ‘রসিকতা’, আক্রমণ ট্রাম্পের

হার্ভার্ড এখন শুধু  ‘রসিকতা’,  আক্রমণ ট্রাম্পের

ওয়াশিংটন: ২২০ কোটি ডলারের আর্থিক অনুদান বন্ধ করেই থামছেন না মার্কিন প্রেসিডেন্ট। এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে সরাসরি আক্রমণ করলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের প্রথম সারির এই শিক্ষা প্রতিষ্ঠানকে ‘রসিকতা’ বলে আক্রমণ করেছেন তিনি। মঙ্গলবার ট্রাম্প দাবি করেছেন, হার্ভার্ডকে আর কোনওভাবেই পড়াশোনার উপযুক্ত স্থান বলে বিবেচনা করা যাবে না। এটি আর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকাতেও জায়গা পাবে না। হার্ভার্ড শুধু উগ্র বামপন্থী, বোকাদের নিয়োগ করে, যারা শুধু পড়ুয়া আর তথাকথিত ‘আগামীর নেতা’দের ব্যর্থতা শেখায়। ট্রাম্পের বক্তব্য, ‘হার্ভার্ড এখন একটা রসিকতা। এখানে ঘৃণা ও বোকামি শেখানো হয়। তাই আর ওদের ফেডারেল ফান্ড দেওয়া হবে না।’ এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, হার্ভার্ডের কর ছাড়ের সুবিধা কেড়ে নেওয়া হতে পারে। তবে হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালেন গার্বনার স্পষ্টই জানিয়েছেন, স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার নিয়ে কোনও আপস করবেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন