মুম্বই: মানুষের দাঁতের কামড়ে গুরুতর ক্ষতি হতে পারে না। তাই একে বিপজ্জনক হাতিয়ার বলে মনে করার কোনও কারণ নেই। এসংক্রান্ত একটি মামলা খারিজ করে এমনটাই জানিয়েছে বোম্বে হাইকোর্ট। আদালত সূত্রে খবর, শ্বশুড় বাড়ির সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা। তাঁর অভিযোগ, ননদ তাঁকে কামড়ে দেয়। এরফলে বিপজ্জনক হাতিয়ারের আঘাতের মতো ক্ষত তৈরি হয়।
এই অভিযোগের ভিত্তিতে মহিলার ননদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়। যদিও বিচারপতি বিভা কঙ্কনওয়াদি ও বিচারপতি সঞ্জয় দেশমুখের বেঞ্চ এফআইআর খারিজ করে দিয়েছে। কোর্ট অর্ডারে জানিয়েছে, মানুষের দাঁতকে কোনওভাবেই বিপজ্জনক হাতিয়ার বলা যায় না। এব্যাপারে মেডিক্যাল রিপোর্টের কথাও উল্লেখ করেন বিচারপতিরা। সেখানে স্পষ্ট লেখা ছিল, কামড়ের জেরে সামান্যই ক্ষত হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন