সমবায়ের আর্থিক লেনদেনে স্বচ্ছতা রাখতে ‘অনলাইন অডিট ব্যবস্থাপনা’ চালু রাজ্যের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

সমবায়ের আর্থিক লেনদেনে স্বচ্ছতা রাখতে ‘অনলাইন অডিট ব্যবস্থাপনা’ চালু রাজ্যের

সমবায়ের আর্থিক লেনদেনে স্বচ্ছতা রাখতে  ‘অনলাইন অডিট ব্যবস্থাপনা’ চালু রাজ্যের

 

কলকাতা: সমবায় সমিতির আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে অনলাইন অডিট ম্যানেজমেন্ট চালু করল রাজ্য সরকার। এই ব্যবস্থাপনার মাধ্যমে রাজ্যের ২৩ হাজার ৫৭৪টি সচল সমবায় সমিতি ছাড়াও রাজ্য সমবায় ব্যাঙ্ক, ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক, আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক, প্রাথমিক কৃষি সমবায় সমিতিগুলির অডিট সংক্রান্ত সমস্ত কাজকর্মের উপর কেন্দ্রীয়ভাবে নজরদারি চালানো সম্ভব হবে। 
রাজ্যের সমবায়মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, আর্থিক লেনদেনে স্বচ্ছতা এবং সব নিয়ম মেনে চলা হচ্ছে কি না, ধরা পড়ে অডিটে। তাই নিয়মিত অডিট বাধ্যতামূলক। রাজ্যের সমবায় ব্যবস্থাপনা এতটাই বিস্তৃত যে নজরদারির জন্য এই অনলাইন অডিট প্রয়োজনীয় হয়ে উঠেছিল। তাই দীর্ঘ পর্যালোচনা করেই ‘কো-অপারেটিভ সোসাইটি অডিট ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু করা হল। এর পরিচালনা সহ সমস্ত দায়িত্বে রয়েছে রাজ্যের ডাইরেক্টরেট অব কো-অপারেটিভ অডিট। 
ওয়েবেল টেকনোলজি লিমিটেডের তৈরি এই ব্যবস্থা চালু হওয়ায় অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই প্রতিটি সমবায় ইউনিটের লেনদেন সংক্রান্ত সমস্ত তথ্য সহজে জানা যাবে। এক ক্লিকে দেখা যাবে ব্যালেন্স শিটের সমস্ত তথ্য। অডিট রিপোর্ট, গাইডলাইন এবং বাধ্যতামূলক সমস্ত নিয়ম দেখা যাবে এক ক্লিকেই। শুধু তাই নয়, অডিট সংক্রান্ত ‘রিয়েল টাইম’ পরিসংখ্যানও দেখা যাবে এই অনলাইন ব্যবস্থায়। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, কোনও সমবায় সংস্থার অডিট না হয়ে থাকলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমে তাদের কাছে সতর্কবার্তা পৌঁছে যাবে। সংশ্লিষ্ট সমবায় সমিতির দেওয়া মোবাইলেও এসএমএস আল্যার্ট চলে যাবে। সেই সঙ্গে কেন্দ্রীয়ভাবে দেখে নেওয়া যাবে, কাদের কাদের অডিট বাকি রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন