সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের, অর্জুন-মুকুলদের বিরুদ্ধে মামলা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের, অর্জুন-মুকুলদের বিরুদ্ধে মামলা

সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের, অর্জুন-মুকুলদের বিরুদ্ধে মামলা

নয়াদিল্লি: ‘আপনারা কি নিশ্চিত যে সিবিআই সঠিক তদন্ত করবে?’ বুধবার এমনই মন্তব্যে মোদি সরকারের আমলে কেন্দ্রীয় এজেন্সির বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নচিহ্নর মুখে দাঁড় করাল সুপ্রিম কোর্ট। সম্প্রতি কলকাতার আর জি কর মামলা হোক বা অন্য, কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। সেই আবহেই এদিন বিচারপতি অভয় ওকের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

বিরোধী দল করার ‘অপরাধে’ তাঁদের নামে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় একাধিক মামলার মুখে পড়তে হচ্ছে বলেই আবেদনকারীদের অভিযোগ। তাই রা঩জ্যের হাত থেকে তদন্তের ভার কেন্দ্রের অধীনস্ত সিবিআইকে হস্তান্তরের আর্জি জানিয়ে শীর্ষ আদালতে মামলা করেছিলেন বিজেপি নেতা অর্জুন সিং, তাঁর পুত্র পবন কুমার সিং, কৈলাস বিজয়বর্গীয়, সৌরভ সিং এবং মুকুল রায়। ২০২০ সালে শীর্ষ মামলা করেন তাঁরা। সেই সময় আবেদনকারীদের বিরুদ্ধে রাজ্য  কোনও দমনমূলক ব্যবস্থা নিতে পারবে না বলে সুরক্ষা কবচ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। 

এদিনের শুনানিতেও সেই রক্ষাকবচ বজায় রাখা হয়েছে। তবে তদন্তের ভার সিবিআইকে তুলে দেওয়া হয়নি। একইসঙ্গে বিচারপতি অভয় ওক এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ জানিয়ে দিয়েছে, তদন্ত যেমন চলছে, চলবে। তবে তদন্তের অগ্রগতি নিয়ে  এক মাসের মধ্যে রাজ্যকে স্টেটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। অর্জুনের দাবি, তাঁর নামে বিভিন্ন থানায় ৬৪ টি ফৌজদারি মামলা রয়েছে। পবন সিংয়ের দাবি, তাঁর নামে রয়েছে ন’টি মামলা। তাই রাজ্য নয়, সিবিআইয়ের হাতে তদন্তভার দেওয়া হোক। এই আবেদন শুনেই বিচারপতি অভয় ওকের মন্তব্য, ‘আপনারা চাইছেন সিবিআই তদন্ত করুক। কিন্তু আপনারা কি নিশ্চিত যে সিবিআই সঠিক তদন্ত করবে?’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন