আমেদাবাদ: শেষ মুহূর্তের টানটান উত্তেজনা। শনিবার ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল গুজরাত। শেষে ব্যাট করতে নেমে ঝোড়ো ব্যাটিং রাহুল তেওয়াটিয়ার। পরপর দু’টি বলে ছক্কা ও চার হাঁকান তিনি। যার ফলে ৪ বল বাকি থাকতেই লক্ষ্য পূরণ হয় টাইটানসদের। দিল্লির বিরুদ্ধে ৭ উইকেটে জয়ী তারা।
এদিন
অল্পের জন্য শতরান হাতছাড়া হল বাটলারের। ২০৪ রানের টার্গেট তাড়া করতে নেমে
ব্যাট হাতে ঝড় তোলেন এই উইকেটকিপার-ব্যাটার। অপরাজিত ৯৭ রানের দুর্দান্ত
ইনিংস উপহার দেন তিনি। যার দৌলতে চার বল বাকি থাকতেই জয়ী হয় গিল বাহিনী।
সেইসঙ্গে শুভমান গিলরা উঠে এল লিগ তালিকায় শীর্ষে।
এদিন
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাত। প্রথমে ব্যাট করে
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে দিল্লি। দলের হয়ে সর্বোচ্চ
রান তোলেন অক্ষর (৩৯)। আশুতোষ করেন ৩৭ রান। করুণ নায়ারের ব্যক্তিগত সংগ্রহ
৩১ রান। দিল্লির আর কেউ ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। এদিকে, এদিন
প্রতিপক্ষ শিবিরে একাই কাঁপুনি ধরিয়ে দেন প্রসিদ্ধ। ৪ ওভারে ৪১ রান দিয়ে
চারটি মূল্যবান উইকেট পকেটে ভরেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন