ইম্ফল: প্রায় দু’বছর হিংসার আগুনে পুড়ছে মণিপুর। বিজেপি শাসিত এন বীরেন সিংয়ের সরকার ভেঙে রাজ্যে জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন। কিন্তু সংঘাত বন্ধের কোনও ইঙ্গিতই নেই। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোদি সরকারের পুলিসের উপরই নির্ভরতা বাড়ছে। এই সূত্রেই উত্তর-পূর্বেই এই ছোট্ট রাজ্যে ২০২৪ সালের ইন্ডিয়া পুলিস সার্ভিস (আইপিএস) ব্যাচের রেকর্ড সংখ্যক ১৬ জন আধিকারিক নিয়োগ করা হচ্ছে। এই সংখ্যা ২০২৩ সালের দ্বিগুণ আর ২০২২ সালের তুলনায় চারগুণ। এক তথ্য অনুযায়ী, গত ১৪ বছরে মণিপুরে এটাই সবচেয়ে বেশি আইপিএস আধিকারিক নিয়োগ। যার ফলে মহারাষ্ট্রের মতো বড় রাজ্যের সমতুল হবে এই সংখ্যা।
মহারাষ্ট্রে ১৬ টি আইপিএস আধিকারিকের শূন্যপদ পূরণ করা হচ্ছে।
বিহার, মধ্যপ্রদেশের মতো বড় রাজ্যগুলোতেও নিয়োগের সংখ্যা যথাক্রমে ১৫ এবং
১৩ । শুধুমাত্র উত্তরপ্রদেশ এবং এজিএমইউটি মণিপুরের থেকে বেশি ২০জন করে
আইপিএস অফিসার পাবে। এজিএমইউটি হল অরুণাচল, গোয়া, মিজোরাম ও কেন্দ্রীয়
শাসিত অঞ্চলগুলির আইএএস ও আইপিএসের একটি যৌথ ক্যাডার।
বিগত বছরগুলিতে
মণিপুরে এত সংখ্যক আইপিএস নিয়োগের নজির নেই। রাজ্যে ২০১১ সালে একজন, ২০১২
সালে দুজন, ২০১৩ ও ২০১৪ সালে একজন করে, ২০১৫ সালে দুজন, ২০১৬ সালে পাঁচজন,
২০১৭ সালে তিনজন আইপিএস নিয়োগ করা হয়েছিল। ২০১৮ সালে কাউকে নিয়োগ করা
হয়নি। এরপর ২০১৯ সালে দুজন, ২০২০ সালে একজন, ২০২১ সালে তিনজন, ২০২২ সালে
চারজন, ২০২৩ সালে আটজন নিযুক্ত হয়েছিলেন। এবার এক ধাক্কায় তা বেড়ে হচ্ছে
১৬। এই বিষয়টি নিয়ে সরকারের এক আধিকারিক জানিয়েছেন, জাতি হিংসা কবলিত
মণিপুরে শান্তি-শৃঙ্খলা ফেরাতে আরও আইপিএস অফিসারের প্রয়োজন রয়েছে বলে মনে
করছে কেন্দ্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন