মোদি-শাহরা এবার আর আসনের টার্গেট ঘোষণা করবেন না - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

মোদি-শাহরা এবার আর আসনের টার্গেট ঘোষণা করবেন না

মোদি-শাহরা এবার আর আসনের টার্গেট ঘোষণা করবেন না

 নয়াদিল্লি: ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন থেকে শিক্ষা নিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বঙ্গ বিজেপির সাংগঠনিক রিপোর্টের উপর বিশেষ ভরসা রাখতে পারছেন না তাঁরা। ২০২১ সালে প্রধানত বঙ্গ বিজেপির সাংগঠনিক রিপোর্টের উপর ভরসা করেই বাংলায় এসে লাগাতার ‘আব কি বার, ২০০ পার’এর স্লোগান দিয়েছেন মোদি-শাহ-নাড্ডারা। কিন্তু বাস্তবে ২০০টির বেশি আসনে জেতা তো দূর। তিন অঙ্কেও পৌঁছতে পারেনি বিজেপি। ৭৭টি আসন নিয়েই থমকে যেতে হয় গেরুয়া ব্রিগেডকে। বিজেপির অন্দরের খবর, এই ঘটনা থেকে শিক্ষা নিতে মরিয়া গেরুয়া শিবির। আগামী বছর পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। বিজেপি সূত্রে দাবি করা হয়েছে যে, ২০২৬ সালে বাংলায় কোনও নির্বাচনী প্রচারেই নির্দিষ্ট করে সম্ভাব্য আসন জয়ের সংখ্যার উল্লেখ করবেন না মোদি-শাহরা। এই সংক্রান্ত যাবতীয় ঘোষণা কিংবা দাবি করবেন রাজ্য নেতারা। দলীয় সূত্রের খবর, ২০২৬ সালের বিধানসভা ভোটে ১৮০টির বেশি দাবি করা হবে না!
নামপ্রকাশে অনিচ্ছুক দলের নেতারা বলছেন, নির্বাচনী প্রচার মঞ্চে শুধুমাত্র দাবি করলেই তো হবে না। সেই দাবি যাতে প্রতিষ্ঠা পায়, তার উপযুক্ত রণকৌশলও নিতে হবে। এই সহজ সত্যটাই অনেকে বুঝতে পারছেন না। ফলে কেন্দ্রীয় পার্টিও বুঝতে পারছে যে, কী হতে চলেছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন