রণবীর আলিয়ার বিবাহবার্ষিকী - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

রণবীর আলিয়ার বিবাহবার্ষিকী

রণবীর আলিয়ার বিবাহবার্ষিকী

মুম্বই: তিন বছরের দাম্পত্য চুটিয়ে উপভোগ করছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। ২০২২-এর ১৪ এপ্রিল গাঁটছড়া বেঁধেছিলেন এই জুটি। এই বিশেষ দিনে দম্পতিকে শুভেচ্ছা জানালেন পরিবারের সদস্যরা। একদিকে রণবীরের মা নীতু কাপুর, অন্যদিকে আলিয়ার মা সোনি রাজদান— দু’জনেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে জীবনের নতুন পথ শুরু করেছিলেন এই জুটি। জীবনের বিশেষ দিনের সেলিব্রেশনও ব্যক্তিগতই রেখেছেন তাঁরা। এই মুহূর্তে সঞ্জয় লীলা বনশালীর ‘লভ অ্যান্ড ওয়ার’-এর শ্যুটিং করছেন দম্পতি। এই ছবিতে রণবীর, আলিয়ার পাশাপাশি ভিকি কৌশলও অভিনয় করছেন। সব কিছু ঠিক থাকলে ২০২৬-এ মুক্তি পাবে এই ছবি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন