আসানসোল:
‘তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা’ মহিলা তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি
ঘোষণা করলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা
ভট্টাচার্য। রবিবার দুর্গাপুরের বেনাচিতিতে অঞ্চলে আঁচল কর্মসূচিতে যোগ
দিয়ে তিনি ঘোষণা করেন, ১৫মে থেকে ৩০জুন এই কর্মসূচিতে বাড়ি বাড়ি যাবেন
মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা। প্রতিটি বাড়িতে গিয়ে খোঁজ নেবেন মানুষ
রাজ্য সরকারের প্রকল্পের কী কী সুবিধা পাচ্ছে। কোনও প্রকল্প থেকে কেউ
বঞ্চিত থাকলে তাঁকে সেই প্রকল্পে অন্তর্ভুক্ত করাতে হবে। তিনি আরও বলেন,
সিপিএম তো নিজেই ‘বি’ হয়ে গিয়েছে। তাঁরা আবার ব্রিগেড করছে। ওরা তো
বিজেপির বি টিম। আসার সময়ে দেখলাম কয়েকটা বাস যাচ্ছে কিন্তু তাতে লোক নেই।
এরপরই বিজেপির প্রসঙ্গ টেনে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, আয়ুষ্মান
ভারতের কার্ডে প্রধানমন্ত্রীর ছবি থাকে, আমাদের স্বাস্থ্যসাথীর কার্ডে
আপনার বাড়ি মা, বোন, স্ত্রীর ছবি থাকে। এদিন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন
জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী
অসীমা চক্রবর্তী।
অন্যদিকে, এদিন আসানসোল রবীন্দ্রভবনেও তৃণমূল
কংগ্রেস একটি বড় কর্মসূচি করে। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের শ্রম ও
আইনমন্ত্রী মলয় ঘটক। মূলত ভোটার তালিকা যাচাই করা নিয়ে কর্মীদের
সচেতনতামূলক কর্মসূচি করা হয়। মন্ত্রী বলেন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
যাচাই করে দিতে হবে। আমার জানা রয়েছে, এখানে কর্মসূত্রে হয়তো
স্বামী-স্ত্রী থাকেন। বাকি সবাই থাকে বিহার, উত্তরপ্রদেশে। আমাদের কাছ থেকে
রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে ওখানে থাকা মানুষের নামও আমাদের ভোটার
লিস্টে তুলে নিচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন