ভারতে স্থগিত পাক অভিনেতার ছবির মুক্তি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

ভারতে স্থগিত পাক অভিনেতার ছবির মুক্তি

 

ভারতে মুক্তি স্থগিত?

ভারতে ‘আবির গুলাল’ মুক্তি ঘিরে অনিশ্চয়তা। আগামী ৯ মে এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সূত্র জানাচ্ছে, কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রক ভারতে এই ছবির মুক্তির উপর নিষেধাজ্ঞা জারির উদ্যোগ নিয়েছে। পহেলগাঁওতে জঙ্গি হামলার পর এই সিদ্ধান্ত কেন্দ্রের। টানা ন’বছর নিষিদ্ধ থাকার পর এই ছবির হাত ধরে ফের বলিউডে প্রত্যাবর্তনের সুযোগ পেয়েছিলেন পাক অভিনেতা ফাওয়াদ খান। তাঁর বিপরীতে অভিনয় করেছেন বাণী কাপুর। তবে পাক অভিনেতা ফাওয়াদের ছবি ভারতে মুক্তি পাওয়া উচিত কি না, তা নিয়ে আগেই সরগরম হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পহেলগাঁওর ভয়াবহ ঘটনার পর নতুন করে সেই আগুনে ঘি পড়েছে। বিভিন্ন মহল থেকে ছবিটি বয়কটের ডাক দেওয়া হয়েছে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া এমপ্লয়িজের তরফেও ফের পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে ‘আবির গুলাল’ দেখাতে রাজি নয় বহু সিনেমা হলও। তাই এই ছবির মুক্তির ছাড়পত্র বাতিল করা হবে বলে জল্পনা। ইতিমধ্যে এই ছবির গানগুলি সরিয়ে দেওয়া হয়েছে ইউটিউব থেকে। 


মঙ্গলবার পহেলগাঁওয়ের ঘটনার পর বলিউডের একাধিক তারকা শোকবার্তা জানিয়েছেন। বাণী বলেন, ‘নিরীহ মানুষদের উপর হামলায় আমি শোকস্তব্ধ, বিধ্বস্ত।’ শোক প্রকাশ করে ফাওয়াদ বলেন, ‘পহেলগাঁওতে এমন জঘন্য হামলার খবর শুনে আমি শোকাহত। যাঁদের এই ভয়ানক ঘটনার শিকার হতে হল, তাঁদের জন্য প্রার্থনা করছি।’ 


সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুখ খুলেছেন বহু পাকিস্তানি তারকা। ‘সনম তেরি কসম’ ছবির অভিনেত্রী মাওরা হোকেন বলেছেন, ‘নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। একজনের বিরুদ্ধে সন্ত্রাসের অর্থ হল সকলের বিরুদ্ধে সন্ত্রাস। বিশ্বে এসব কেন ঘটছে?’ পাকিস্তানি নাটক ‘মেরে হামসফর’ খ্যাত হানিয়া আমির বলেন, ‘আমরা যেন সবসময় মানবতাকে বেছে নিতে পারি, এটা মাথায় রাখতে হবে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন