দীঘার জগন্নাথ মন্দিরের পুজো সরাসরি সম্প্রচার কোচবিহারে, মা ক্যান্টিনে থাকবে বিশেষ মেনু - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

দীঘার জগন্নাথ মন্দিরের পুজো সরাসরি সম্প্রচার কোচবিহারে, মা ক্যান্টিনে থাকবে বিশেষ মেনু


দীঘার জগন্নাথ মন্দিরের পুজো সরাসরি সম্প্রচার কোচবিহারে, মা ক্যান্টিনে থাকবে বিশেষ মেনু

কোচবিহার: আগামী বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন। ওই দিনই জগন্নাথ মূর্তির প্রাণপ্রতিষ্ঠা হবে। সেই উদ্বোধন উপলক্ষ্যে মেতে উঠবে কোচবিহারও। আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যবাসীর মঙ্গল কামনায় কোচবিহারের প্রাণেরঠাকুর মদনমোহনকে পুজো দেবেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। সেই প্রসাদ মুখ্যমন্ত্রীকে পৌঁছে দেওয়া হবে। এরপর দেবত্তোর ট্রাস্ট বোর্ডের ১৫ জন পূজারিকে সংবর্ধিত করা হবে। উপহার হিসেবে ওই পুরোহিতদের পিতলের মদনমোহন সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হবে। 
এই অনুষ্ঠান উপলক্ষ্যে প্রায় দু’হাজার মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। শুধু মদনমোহন মন্দিরেই নয়, এই উপলক্ষ্যে কোচবিহারের মা ক্যান্টিনে বিশেষ নিরামিষ আহারের মেনু থাকছে। মদনমোহন মন্দিরের সামনে দীঘার জগন্নাথ মন্দিরের পুজো সরাসরি সম্প্রচার করা হবে। কোচবিহার পুরসভার উদ্যোগে ও জেলা প্রশাসনের সহায়তায় এই অনুষ্ঠান হবে। 
কোচবিহার পুরসভার চেয়ারম্যান বলেন, ২৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় দীঘায় জগন্নাথ মন্দিরে যজ্ঞ হবে। তা এখানে সরাসরি সম্প্রচারিত হবে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসীর মঙ্গল কামনায় মদনমোহন মন্দিরে পুজো দেব আমরা। ১৫ জন পুরোহিতকেও সংবর্ধনা দেওয়া হবে। পরের দিন ৩০ এপ্রিল বেলা ২টো থেকে ওই অনুষ্ঠান সম্প্রচার শুরু হবে। সেদিন দু’হাজার মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। পুরসভা পরিচালিত মা ক্যান্টিনে নিরামিষ আহারের ব্যবস্থা করা হচ্ছে। 
ওই বুধবার পুরসভা পরিচালিত মা ক্যান্টিনে আমিষ কোনও খাবার থাকবে না। অন্যান্য দিন ৫ টাকার বিনিময়ে আমিষ খাবার দেওয়া হয়। ওই দিন নিরামিষ আহারে মেনুতে ভাত, কাঁচা আম দিয়ে মটর ডাল, আলু-সোয়াবিন-পনীরের ডালনা, আলু-মটশুঁটির ডালনা, পায়েস, রসগোল্লা থাকবে। মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসীর মঙ্গল কামনায় দু’টি ফল, মিষ্টির ডালা সাজিয়ে পুজো দেওয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন