জয়পুর: চলতি আইপিএলে দুরন্ত ছন্দে গুজরাত টাইটান্স। আট ম্যাচের ছ’টিতেই জয় পেয়েছে শুভমান গিলের নেতৃত্বাধীন দল। এমন পরিস্থিতিতে সোমবার জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে টাইটান্সরা। জয়ের ধারা বজায় রাখই লক্ষ্য গিলদের। অন্যদিকে, রাজস্থানের প্লে-অফের আশা কার্যত শেষ। ন’ম্যাচের মাত্র দু’টিতে জিতে টেবিলে নবম স্থানে রাহুল দ্রাবিড়ের দল। তবে ঘরের মাঠে সম্মান রক্ষার্থে গুজরাতকে চ্যালেঞ্জ ছুড়তে মরিয়া তারা।
গুজরাতের প্রধান অস্ত্র ব্যাটিং। টপ অর্ডারে শুভমান
গিল, সাই সুদর্শন ও জস বাটলার দুরন্ত ফর্মে রয়েছেন। চলতি টুর্নামেন্টে
তাঁরা প্রত্যেকেই ৩০০ রানের গণ্ডি পেরিয়ে গিয়েছেন। মিডল অর্ডারে
রাদারফোর্ডও রানের মধ্যে আছেন। বোলিংয়ের অন্যতম ভরসা কাগিসো রাবাডা
ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেলেও তাঁর অভাব ঢেকে দিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা,
মহম্মদ সিরাজরা। স্পিন বিভাগে রয়েছেন রশিদ খান ও সাই কিশোর।
অন্যদিকে,
চলতি মরশুমে কোনওকিছুই রাজস্থানের পক্ষে যাচ্ছে না। চোটের কারণে এই ম্যাচেও
অনিশ্চিত অধিনায়ক সঞ্জু স্যামসন। তাই গুজরাতের বিরুদ্ধে যথারীতি নেতৃত্ব
দেবেন রিয়ান পরাগ। ব্যাটিংয়ে যশস্বী জয়সওয়াল রানের মধ্যে আছেন। কিন্তু
রিয়ান পরাগ, নীতীশ রানা, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ারদের পারফরম্যান্সে
ধারাবাহিকতার অভাব স্পষ্ট। বোলিংয়েও জোফ্রা আর্চার, ফারুকি, তুষার
দেশপান্ডের মতো নাম রয়েছে। কিন্তু তাঁরা কবে কেমন খেলেন, কোনও ঠিকঠিকানা
নেই। তাই এই ম্যাচে ফেভারিট হিসেবে নামবে গুজরাতই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন