দাম বাড়ায় ফের কাঠের জ্বালই ভরসা উজ্জ্বলার উপভোক্তাদের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

দাম বাড়ায় ফের কাঠের জ্বালই ভরসা উজ্জ্বলার উপভোক্তাদের

 


বহরমপুর: দাম বাড়ায় উজ্জ্বলার উপভোক্তারা কার্যত রান্নার গ্যাস থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। অধিকাংশ পরিবার গ্যাসের সিলিন্ডার মাচায় তুলে রেখে ফের কাঠের জ্বালে রান্না শুরু করছেন। অনেকে নিয়মিত গ্যাস তুলতে না পারায় তাঁরা কানেকশন আনলক করতে পারছেন না। বহু উপভোক্তার অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা, বার্ধক্য ভাতার টাকা নিয়মিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলেও গ্যাসের ভর্তুকি নিয়মিত ঢোকে না। সব মিলিয়ে উজ্জ্বলার উপভোক্তারা কেন্দ্র সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের অভিযোগ, বিপিএল তালিকাভুক্ত পরিবারকে সস্তায় গ্যাস দেব বলে মোদী সরকার গাজর ঝুলিয়েছিল। উজ্জ্বলার কানেকশন নিয়ে এখন আমরা বিড়ম্বনায় পড়েছি। কোনও লাভ হয়নি।

গ্যাস সরবরাহকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদে প্রায় ৪৪ শতাংশ উজ্জ্বলার উপভোক্তা নিয়মিত গ্যাস তোলেন না। এক লাফে সিলিন্ডার প্রতি ৫০ টাকা দাম বাড়ায় গ্যাস না তোলা উপভোক্তার সংখ্যা হু হু করে বাড়ছে। উজ্জ্বলার কানেকশন পেতে বিপিএল তালিকাভুক্ত পরিবারকে ১ হাজার ১৪৭ টাকা দিতে হয়েছে। গ্যাস সহ প্রথম সিলিন্ডারটি ফ্রি দেওয়া হয়। ওভেন, পাইপ ও রেগুলেটরের দাম ভর্তুকির টাকা থেকে মাসে মাসে কাটা হয়। মুর্শিদাবাদে ১৪ কেজি ২০০ গ্রাম গ্যাসের দাম ছিল ৮৪৭ টাকা। কেন্দ্রের পেট্রলিয়াম মন্ত্রক রাতারাতি গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানোয় সেই গ্যাস ৮৯৭ টাকায় কিনতে হচ্ছে। উজ্জ্বলার উপভোক্তেদেরও ওই দামেই গ্যাস কিনতে হয়। তবে তাঁরা ৩০০-৩২৬ টাকা ভর্তুকি পান। পারশালিকার বাসিন্দা মিলন বাগদি বলেন, পরের জমিতে জনমজুর খেটে সংসার চালাতে হয়। বহুদিন গ্যাসের ভর্তুকি না ঢোকায় গ্যাস তোলা বন্ধ করে দিয়েছি। এখন কাঠের জ্বালেই রান্না করি।


চলতি মাসে সিলিন্ডার প্রতি ৫০ টাকা দাম বাড়ানোয় উজ্জ্বলার উপভোক্তাদের ক্ষোভ বাড়ছে কেন্দ্রের বিজেপি সরকারের উপর। বেলডাঙা-১ ব্লকের বাসিন্দা মুস্তাফিজুর রহমান বলেন, কেন্দ্র উজ্জ্বলার নামে ভোট ব্যাঙ্ক বাড়াতে গিয়ে আমাদের মতো পরিবারকে ঠকিয়েছে। সঞ্চিতা হালদার বলেন, ভর্তুকির নামে ধোকা দেওয়া হচ্ছে। ন’শো টাকা দিয়ে গ্যাস তুলে রান্না করার সামর্থ আমাদের নেই। গ্যাসের সিলিন্ডার মাচায় তুলে রেখেছি। কান্দি এলাকার এক গ্যাস ডিলার বলেন, রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের টাকা উপভোক্তাদের সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। অথচ উজ্জ্বলার ভর্তুকির জন্য এমপিসিআই লিঙ্ক চাওয়া হচ্ছে। সবাই দিতে পারছেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন