অনশন প্রত্যাহার করলেন চাকরিহারা তিন শিক্ষক - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

অনশন প্রত্যাহার করলেন চাকরিহারা তিন শিক্ষক

 অনশন প্রত্যাহার করলেন চাকরিহারা তিন শিক্ষক

কলকাতা: অনশন প্রত্যাহার করলেন চাকরিহারা তিন শিক্ষক। ৪ দিনের মাথায় এসএসসির দপ্তরের সামনে ডাবের জল খেয়ে অনশন প্রত্যাহার করলেন তাঁরা। যদিও আন্দোলন থামবে না বলে জানিয়েছেন চাকরিহারারা। গান্ধীমূর্তির পাদদেশেও একদল চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা অবস্থান করছিলেন। রবিবার পুলিসের অনুরোধে তাঁরা ধর্মতলার ওয়াই চ্যানেলে চলে আসেন।


এসএসসির দপ্তরের সামনে থেকে অনশন তুলে নিয়ে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস বলেন, প্রশাসন তাঁদের সঙ্গে চূড়ান্ত অসহযোগিতা করেছে। ওএমআরের মিরর ইমেজ প্রকাশের দাবি জানিয়ে তাঁর অভিযোগ, ‘জলের ব্যবস্থা পর্যন্ত করা হয়নি। খোলা আকাশের নীচে আমরা বসে আছি। কেউ জল দিতে এলে, আটকানো হচ্ছে।’ তিনি বলেন, তাঁদের এই আন্দোলনকে রাজনৈতিকভাবে বিভক্ত করার চেষ্টা চলছে। তা ঠেকানোর জন্য তাঁরাও চেষ্টা করছেন। সেইসঙ্গে তাঁরা রাজ্যজুড়ে গণস্বাক্ষর অভিযান চালাবেন এবং সিবিআই দপ্তরেও যাওয়ার পরিকল্পনা হয়েছে তাঁদের। 

অন্যদিকে, ওয়াই চ্যানেলে অবস্থানরত চাকরিহারারাও ফোন করেছিলেন সুমনবাবুকে। আইনি পরামর্শ যাতে একত্রে নেওয়া যায়, সেই দিকটা একসঙ্গে ভাবতে চাইছেন তাঁরা। ওয়াই চ্যানেলে অবস্থানরত যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী ২০১৬ ঐক্যমঞ্চের তরফে চিন্ময় মণ্ডল জানান, আজ, সোমবার আমরা বাসে করে দিল্লি রওনা দেব। যে সব রাজ্য দিয়ে বাস যাবে, সেখানে আমাদের দাবিসম্বলিত লিফলেট বিলি করব। আগামী ১৬ এপ্রিল থেকে যন্তরমন্তরে ধর্না শুরু হবে। আম্বেদকরের জন্মদিনে প্রাক্তন বিচারপতি ও আইনজীবীদের নিয়ে সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি, রাজভবন অভিযান ও আগামী মাসে ফের অনশনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন