ইরানে বন্দরে বিস্ফোরণে হত ৪০, জখম কমপক্ষে ১২০০ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ইরানে বন্দরে বিস্ফোরণে হত ৪০, জখম কমপক্ষে ১২০০


ইরানে বন্দরে বিস্ফোরণে হত ৪০, জখম কমপক্ষে ১২০০

তেহরান: ভয়াবহ বিস্ফোরণের জেরে গত শনিবার কেঁপে উঠেছিল দক্ষিণ ইরানের ‘বন্দর আব্বাসে’র শহিদ রাজাই বন্দর। শনিবারের এই ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত কমপক্ষে ১,২০০ জন। জানা যায়, বন্দরে রাখা একাধিক কন্টেনারে পরপর বিস্ফোরণ হয় সেদিন। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছিল সেই ভয়াবহ ভিডিও। তবে বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। জেরুজালেম পোস্ট জানিয়েছে, বিস্ফোরণস্থলের অদূরেই রয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর নৌসেনা ঘাঁটি। এরইমধ্যে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই। 

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই ইরানের সঙ্গে পরমাণু চুক্তির বাস্তবায়নে জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সেই লক্ষ্যে ওমানে বৈঠকে বসেছিলেন দুই দেশের প্রতিনিধি। ইরানের তরফে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তাঁর সঙ্গে বৈঠক করেন আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ। সম্প্রতি পরমাণু চুক্তি নিয়ে একে অপরকে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা-ইরান। এই আবহে ইরানের বন্দরে এই বিস্ফোরণ নিয়ে প্রশ্ন উঠছে। কীভাবে ঘটল বিস্ফোরণ? বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই। এই ঘটনায় শোকপ্রকাশও করেছেন তিনি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন