দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা? জানুন আবহাওয়ার পূর্বাভাস - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা? জানুন আবহাওয়ার পূর্বাভাস

 দক্ষিণবঙ্গে এখন ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই

কলকাতা: আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ সঞ্চার এবং ঝড়বৃষ্টির বিশেষ কোনও সম্ভাবনা থাকছে না। তবে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় আগামী বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, আগামী শনি-রবিবার নাগাদ দক্ষিণবঙ্গে ফের বজ্রগর্ভ মেঘ সৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গে এখন গরমের মাত্রা বাড়বে। এই দফায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। নিয়মিত বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ার ফলে কয়েকদিন যাবৎ দক্ষিণবঙ্গে গরমের মাত্রা কম ছিল। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করেছে, যা এইসময়ের সর্বোচ্চ স্বাভাবিক তাপমাত্রার চেয়ে সামান্য কম। রবিবার তাপমাত্রা বিশেষ না বাড়লেও বাতাসে জলীয় বাষ্প বেশি মাত্রায় থাকায় ভ্যাপসা গরম অনুভূত হয়েছে। মঙ্গলবার থেকে শুষ্ক গরমের দাপট দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে। কারণ বাতাসে জলীয় বাষ্পের মাত্রা কমবে। তার সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ায় সারাদিন ধরে থাকবে চড়া রোদ। রবিবার সন্ধ্যা পর্যন্ত পশ্চিমাঞ্চলের পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার কিছু অংশ ছাড়া দক্ষিণবঙ্গের কোনও জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন