বছরে ৮০ লক্ষ কর্মসংস্থানের সওয়াল অর্থনৈতিক উপদেষ্টার - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

বছরে ৮০ লক্ষ কর্মসংস্থানের সওয়াল অর্থনৈতিক উপদেষ্টার

বছরে ৮০ লক্ষ কর্মসংস্থানের সওয়াল অর্থনৈতিক উপদেষ্টার

নিউ ইয়র্ক: বিশ্ব বাজারে অর্থনীতিতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গেলে উৎপাদন ক্ষেত্রের অবদান বাড়াতে হবে। এর জন্য আগামী ১০-১২ বছরে বার্ষিক ৮০ লক্ষ কর্মসংস্থান জরুরি। তবেই আর্থিক অগ্রগতির ক্ষেত্রে উৎপাদন ক্ষেত্রের অবদান বাড়বে। এর মধ্য দিয়েই ২০৪৭ সালের মধ্যে ভারত উন্নত দেশ হয়ে উঠবে। সোমবার এই মন্তব্য করেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ। এদিন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি বলেন, করোনা পরবর্তী সময়ে চীন একাই উৎপাদন ক্ষেত্রে প্রভুত্ব প্রতিষ্ঠা করেছে। সেই প্রভুত্বে ভাগ বসাতে গেলে কর্মসংস্থান জরুরি। নাগেশ্বরণ বলেন, ‘২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যমাত্রা নিয়েছি আমরা।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন