আজ মধ্যরাতে আইপিএল স্পেশাল মেট্রো - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

আজ মধ্যরাতে আইপিএল স্পেশাল মেট্রো


আজ মধ্যরাতে আইপিএল স্পেশাল মেট্রো

 কলকাতা: আইপিএল চলছে। আজ, শনিবার ঘরের মাঠ ইডেন গার্ডেনসে পঞ্জাব সুপার কিংসের মুখোমুখি হবে নাইটরা। এই ম্যাচ গভীর রাত পর্যন্ত চলবে। ইডেন ফেরত দর্শকদের বাড়ি ফেরাতে মধ্যরাতে স্পেশাল মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে এই বিশেষ পরিষেবার সুযোগ পাবেন যাত্রীরা। রাত ১২টায় এসপ্ল্যানেড স্টেশন থেকে কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের উদ্দেশে যাত্রী নিয়ে রওনা দেবে স্পেশাল এই জোড়া মেট্রো রেক। যাত্রাপথে সমস্ত স্টেশনে থামবে। তবে স্পেশাল সার্ভিসের জন্য বাড়তি ভাড়া নেবে রেল। সারচার্জ হিসেবে সাধারণ ভাড়ার উপর অতিরিক্ত ১০ টাকা দিতে হবে যাত্রীদের। প্রসঙ্গত এসপ্ল্যানেড থেকে গীতাঞ্জলি পর্যন্ত যাওয়ার খরচ ২০ টাকা। তবে মধ্যরাতের স্পেশাল মেট্রোতে একই দূরত্ব সফর করতে যাত্রীদের ৩০ টাকা দিতে হবে। এসপ্ল্যানেড থেকে রাত ১২টায় দুই প্রান্তিক স্টেশনমুখী রেক দু’টি গন্তব্যে পৌঁছবে রাত ১২টা ৩৩ মিনিটে। ঩ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত এই টি-২০ প্রতিযোগিতা চলাকালীন বিশেষ পরিষেবা দেয় মেট্রো কর্তৃপক্ষ। নর্থ-সাউথ করিডরের পাশাপাশি এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটেও মধ্যরাতে এই স্পেশাল পরিষেবা দেওয়া হয়। কিন্তু আজ ইস্ট-ওয়েস্ট মেট্রোর ওই অংশের যাত্রীরা সেই পরিষেবা থেকে বঞ্চিত হতে চলেছেন। কারণ আজ থেকে টানা তিন দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো রুট পুরোপুরি বন্ধ থাকবে। কাল, রবিবার শিয়ালদহ-এসপ্ল্যানেড অসম্পূর্ণ অংশে কমিশনার অব রেলওয়ে সেফটি (সিআরএস) চূড়ান্ত পরিদর্শন করবেন বলে বন্ধ থাকবে রুট। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন